এ ইউ এম শহীদুল্লাহ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাছির হোসেন (৪০)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫| আজ ১৮ জুলাই ২০২৬ তারিখ রোজ শনিবার সন্ধ্যা র্যাব-১৫, সিপিসি-২ (কক্সবাজার) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চকরিয়া থানার খুটাখালী গর্জনতলী এলাকায় উক্ত ওয়ারেন্টভুক্ত আসামি অবস্থান করছে| প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি দ্রুত অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারকৃত আসামির পরিচয়: নাম-নাছির হোসেন (৪০), পিতা-মৃত গুরা মিয়া, সাং-গর্জনতলী খুটাখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার| গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে| অপরাধ দমনে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-১৫ এর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।