বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে,
১৬ই এপ্রিল সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোস্তফা করিম, এছাড়া অন্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ রফিকুল আলম,ফটিকছড়ি সংবাদ এর সম্পাদক আহমদ আলী চৌধুরী, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক নুর উদ্দিন, মোঃ রবিউল ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া জাহান লিপশি, অপাইয়ারা তাসনিম,মোঃ সিরাজুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিদারুল আলম চৌধুরী, অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।