মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৭টায় উপজেলার হাঁসের চর সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
অভিযানের পর ভোলা সদর ডিসি কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়। আদালত আটককৃত ১৫ জনের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি এবং সাধারণ মানুষের আবাসন রক্ষায় বালুখেকোদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত ব্যক্তিদের তালিকা (নৌযান অনুযায়ী):
১. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ড্রেজার:
মোঃ স্বপন (৪৮), পিতা: দীন মোহাম্মদ, গ্রাম: সৌম্য পোড়া (৭নং ওয়ার্ড), পো: মদনগঞ্জ, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।
মোঃ জাহাঙ্গীর আলম (২২), পিতা: মোঃ রফিজুল হক, গ্রাম: ছোট মানিকা (৫নং ওয়ার্ড), পো: মৌলভীর হাট, থানা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা।
মেহেদী হাসান (২৪), পিতা: মাহেব বেপারী, গ্রাম: চরডায়া (৩নং ওয়ার্ড), পো: সংসাবাদ, থানা: মেহেন্দিগঞ্জ, জেলা: বরিশাল।
২. ‘এম ভি জিহাদ-২’ ড্রেজার:
মোঃ আল-আমিন (২৬), পিতা: মোঃ মীর হামজা বেপারী, গ্রাম: সাসরা (৩নং ওয়ার্ড), পো: রাধাপল্লব, থানা: দৌলতখান, জেলা: ভোলা।
মোঃ রাসেল (৩২), পিতা: আব্দুল বারেক মাঝি, গ্রাম: বাপ্তা (৪নং ওয়ার্ড), পো: ভোলা, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
৩. ‘এম ভি আল-মদিনা’ বাল্কহেড:
মোঃ আব্দুল বাসেদ (৫০), পিতা: মৃত সিদ্দিক, গ্রাম: দৌলতখান (১নং ওয়ার্ড), পো: রাধাপল্লব, থানা: দৌলতখান, জেলা: ভোলা।
মোঃ সুমন (২০), পিতা: মোঃ বিল্লাল, গ্রাম: ভোলা বিশ্বরোড, পো: হাওলাদার মার্কেট, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
মোঃ নোমান (১৯), পিতা: জাহাঙ্গীর, গ্রাম: পাঙ্গাসিয়া বাগেরহাট, পো: বিশ্বরোড ভোলা, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
মোঃ জসিম হাওলাদার (৪০), পিতা: মুন্নান হাওলাদার, গ্রাম: আনজুর হাট (২নং ওয়ার্ড), পো: কলমীরহাট, থানা: চরফ্যাশন, জেলা: ভোলা।
৪. ‘এম ভি আরাবি’ বাল্কহেড:
মোঃ কবির হোসেন (৩৫), পিতা: মৃত হাবিবুর রহমান খান, গ্রাম: আলিমাবাদ, পো: সংসাবাদ, থানা: মেহেন্দিগঞ্জ, জেলা: বরিশাল।
মোঃ মফিজুল (৫৫), পিতা: মোঃ ইয়ামিন, গ্রাম: আড়ালিয়া, পো: খাসির হাট, থানা: তজুমদ্দিন, জেলা: ভোলা।
৫. ‘এম ভি লাব্বাইক-২’ ড্রেজার:
মোঃ ইসমাইল (৩৫), পিতা: ইউসুফ মোল্লা, গ্রাম: চর রমেশ (১নং ওয়ার্ড), পো: ব্যাংকের হাট, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
মোঃ রিয়াদ (২০), পিতা: মাইনুদ্দিন, গ্রাম: চর রমেশ (১নং ওয়ার্ড), পো: ব্যাংকের হাট, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
মোঃ আলমগীর (৪০), পিতা: মৃত এলাহি বক্স কাজী, গ্রাম: বড় জালিয়া, পো: উসমান মন্জিল, থানা: হিজলা, জেলা: বরিশাল।
মোঃ রাসেল (২৫), পিতা: আবুল বেপারী, গ্রাম: বড় জালিয়া, পো: উসমান মন্জিল, থানা: হিজলা, জেলা: বরিশাল।