Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ ভিডিও ভাইরাল হওয়ার পর মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযুক্ত কিশোর আটক পত্নীতলা ১৪ বিজিবির চৌকস অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার রাজধানীর কদমতলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আটক প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

​হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ: ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস ডিজিএমের

​নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি ও সেবা মান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের উদ্যোগে এক গ্রাহক সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (৩ আগস্ট) হোসেনপুর উপজেলা হলরুমে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান জাহাঙ্গীর।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের কারিগরি ডিজিএম মো. ফেরদৌস আহম্মেদ ও হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম মো. সোহেল রানা।
​এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মানসুরুল হক রবিন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, পৌর বিএনপি নেতা আতাহার আলী মৃধা মাসুদ এবং পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৌরভ আহম্মেদসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
​সমাবেশে বক্তব্যে হোসেনপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সোহেল রানা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বলেন,
​”গ্যাসের কিছুটা ঘাটতি থাকার কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক সমস্যা হচ্ছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে এই সংকট কেটে যাবে। এছাড়া হোসেনপুর অঞ্চলের বিদ্যুৎ লাইন পৃথকীকরণের কাজ দ্রুতগতিতে চলছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। লাইন আলাদা হলে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ অনেক বেশি স্থিতিশীল হবে।”
​সমাবেশে বক্তারা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান এবং যেকোনো সমস্যা বা অভিযোগের বিষয়ে দ্রুত জোনাল অফিসে যোগাযোগের পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের মাঝে অর্থ সহায়তা বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী
Tag :
জনপ্রিয় পোস্ট

ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ

​হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ: ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস ডিজিএমের

আপডেটের সময়: ০৫:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

​নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি ও সেবা মান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের উদ্যোগে এক গ্রাহক সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (৩ আগস্ট) হোসেনপুর উপজেলা হলরুমে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান জাহাঙ্গীর।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের কারিগরি ডিজিএম মো. ফেরদৌস আহম্মেদ ও হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম মো. সোহেল রানা।
​এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মানসুরুল হক রবিন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, পৌর বিএনপি নেতা আতাহার আলী মৃধা মাসুদ এবং পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৌরভ আহম্মেদসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
​সমাবেশে বক্তব্যে হোসেনপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সোহেল রানা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বলেন,
​”গ্যাসের কিছুটা ঘাটতি থাকার কারণে বিদ্যুৎ সরবরাহে সাময়িক সমস্যা হচ্ছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে এই সংকট কেটে যাবে। এছাড়া হোসেনপুর অঞ্চলের বিদ্যুৎ লাইন পৃথকীকরণের কাজ দ্রুতগতিতে চলছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। লাইন আলাদা হলে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ অনেক বেশি স্থিতিশীল হবে।”
​সমাবেশে বক্তারা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান এবং যেকোনো সমস্যা বা অভিযোগের বিষয়ে দ্রুত জোনাল অফিসে যোগাযোগের পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন