Dhaka ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার নবদিয়ায় ফুটবল ম্যাচে অগ্নি সেনা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ ৪ জন আটক কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ২

সাগরে বিকল দুই ট্রলার, ২৮ জেলেকে জীবিত উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৭ সময় দেখুন

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা, (বাগেরহাট) প্রতিনিধি: ২৮ জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা দুটি ফিশিং ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। গতকাল সোমবার রাতে দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে এফবি মায়ের দোয়া ট্রলার উদ্ধার করে কোস্টগার্ড। তাতে ছিলেন ১২ জেলে। একই সময় নৌবাহিনীর বিএনএস কপোতাক্ষ জাহাজ উদ্ধার করে ১৬ জেলেকে বহন করা এফবি আল-আমীন ট্রলার। জেলেদের শরণখোলা রেঞ্জের দুবলার চর কোস্টগার্ড স্টেশনে নিয়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে এসব তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আরও পড়ুনঃ  জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত

কোস্টগার্ড জানায়, রবিবার রাতে মাছ ধরার সময় এফবি মায়ের দোয়া ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এক দিন পর নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলারের মালিককে ফোন করে বিষয়টি জানান। ট্রলারমালিক শরণখোলার উত্তর কদমতলা গ্রামের কালাম খাঁ কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। পরে দুবলা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেন। অন্যদিকে, নিয়মিত টহলের সময় নৌবাহিনীর সদস্যরা সাগরে বিকল হয়ে পড়া এফবি আল-আমীন ট্রলারটি দেখতে পান। ট্রলারসহ ১৬ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ডের দুবলা স্টেশনের কাছে হস্তান্তর করে বাহিনীটি।

আরও পড়ুনঃ  ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ ৪ জন আটক

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেছেন, ‘উদ্ধার জেলেদেরকে তাদের মহাজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মালিকদের দুবলা স্টেশনে আসতে বলা হয়েছে। তারা শরণখোলা থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।’

আরও পড়ুনঃ  মনপুরায় জালে উঠলো ১৬ কেজির কোড়াল, দাম মিললো ২৪ হাজার
Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

সাগরে বিকল দুই ট্রলার, ২৮ জেলেকে জীবিত উদ্ধার

আপডেটের সময়: ০৬:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা, (বাগেরহাট) প্রতিনিধি: ২৮ জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা দুটি ফিশিং ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। গতকাল সোমবার রাতে দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে এফবি মায়ের দোয়া ট্রলার উদ্ধার করে কোস্টগার্ড। তাতে ছিলেন ১২ জেলে। একই সময় নৌবাহিনীর বিএনএস কপোতাক্ষ জাহাজ উদ্ধার করে ১৬ জেলেকে বহন করা এফবি আল-আমীন ট্রলার। জেলেদের শরণখোলা রেঞ্জের দুবলার চর কোস্টগার্ড স্টেশনে নিয়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে এসব তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ