
নিজস্ব প্রতিবেদক:
‘দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণে’ অঙ্গীকারবদ্ধ সংগঠন ‘সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এই বর্ণিল আয়োজনে সংগঠনের নতুন নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দৈনিক আজকের জনবানী পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট হাসান আলম সুমন।
আজকের জনবানী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত মোঃ জিহাদুল ইসলাম নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটি সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জিহাদুল ইসলাম আরও বলেন, “প্রধান সম্পাদক এ্যাডভোকেট হাসান আলম সুমন স্যারের পক্ষ থেকে এবং দৈনিক আজকের জনবানী পরিবারের পক্ষ থেকে সম্মিলিত সাংবাদিক পরিষদের নতুন কমিটিকে আমরা সাদরে অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, আপনাদের নেতৃত্বে সংগঠনটি গণমাধ্যমের অধিকার রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।”
প্রতিবেদকের নাম 























