Dhaka ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি বান্দরবানে সাড়ে ৩ একর জমি জবরদখলের চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার লালপুরে বসতবাড়ি থেকে ১৬ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার, গ্রেপ্তার ১ পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

সবুজের_আহ্বান

-মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

সবুজ গাছে ভরে উঠুক এ ধরার অঙ্গন,
প্রকৃতিরই স্নেহছায়ায় জুড়াক প্রাণ-মন।

গাছের ডালে পাখির কূজন জাগায় নতুন গান,
সবুজের ওই শীতল ছোঁয়ায় জুড়াক সবার প্রাণ।

​ধোঁয়া-ধূলির বিষাক্ত পথে বাড়ে যত ক্ষয়,
বৃক্ষরোপণ আশার আলো, সুখের বারতা বয়।

সবুজ বনানী রক্ষা করে নদী, খাল আর মাঠ,
শস্যের হাসি ছড়িয়ে পড়ে, জাগে সুখের প্রভাত।

গাছের বুকে সঞ্চয় থাকে নির্মল প্রাণবায়ু,
বৃক্ষ মোদের পরম বন্ধু, বাড়ায় সবার আয়ু।

​এসো সবাই হাতে হাত রেখে করি আজ পণ,
সবুজ রক্ষায় নিবেদিত হোক আমাদের মন।

​একটি চারা রোপণ করি ভালোবাসার তরে,
নতুন দিনের স্বপ্ন ফুটুক সবুজেরই ঘরে।
​
সবুজায়নের এই মিছিলে হোক সবার আহ্বান,
নিরাপদ এক পৃথিবী গড়ে গাই জীবনের গান।

শাহেদ বলে, প্রকৃতি বাঁচলে তবে বাঁচবে প্রাণ,
সবুজ দিয়ে সাজাই চলো মোদের এই জাহান।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

সবুজের_আহ্বান

আপডেটের সময়: ০৩:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

-মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

সবুজ গাছে ভরে উঠুক এ ধরার অঙ্গন,
প্রকৃতিরই স্নেহছায়ায় জুড়াক প্রাণ-মন।

গাছের ডালে পাখির কূজন জাগায় নতুন গান,
সবুজের ওই শীতল ছোঁয়ায় জুড়াক সবার প্রাণ।

​ধোঁয়া-ধূলির বিষাক্ত পথে বাড়ে যত ক্ষয়,
বৃক্ষরোপণ আশার আলো, সুখের বারতা বয়।

সবুজ বনানী রক্ষা করে নদী, খাল আর মাঠ,
শস্যের হাসি ছড়িয়ে পড়ে, জাগে সুখের প্রভাত।

গাছের বুকে সঞ্চয় থাকে নির্মল প্রাণবায়ু,
বৃক্ষ মোদের পরম বন্ধু, বাড়ায় সবার আয়ু।

​এসো সবাই হাতে হাত রেখে করি আজ পণ,
সবুজ রক্ষায় নিবেদিত হোক আমাদের মন।

​একটি চারা রোপণ করি ভালোবাসার তরে,
নতুন দিনের স্বপ্ন ফুটুক সবুজেরই ঘরে।
​
সবুজায়নের এই মিছিলে হোক সবার আহ্বান,
নিরাপদ এক পৃথিবী গড়ে গাই জীবনের গান।

শাহেদ বলে, প্রকৃতি বাঁচলে তবে বাঁচবে প্রাণ,
সবুজ দিয়ে সাজাই চলো মোদের এই জাহান।