Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকমুক্ত ফটিকছড়ি গড়ার অঙ্গীকারে উৎসবমুখর পরিবেশে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত ধুনটের গোসাইবাড়ী ও ভান্ডার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত টিআর-এর বরাদ্দ টাকা দিয়ে নিজ জায়গা দিয়ে ১৫ পরিবারের রাস্তা করলেন যুবদল নেতা হিমায়েত হোসেন সিংড়ায় শতবর্ষে মহিষমারী শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ কক্সবাজারের মাতামুহুরীতে চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির মূলহোতা জিসান গ্রেফতার শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা জমি বিরোধের মামলায় পাল্টাপাল্টি অভিযোগ, দুই পক্ষের বক্তব্যে তদন্ত নিয়ে প্রশ্ন নওগাঁয় স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব, ভাঙচুর-লুটপাটে ক্ষতি ২৫ লাখ ৫ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-হংকংকে ছাড়াবে বাংলাদেশ প্রতি বছর ফিরে আসে পাখিরা, অপেক্ষায় থাকে পুরো গ্রাম

শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৮ সময় দেখুন

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার পরিবেশ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শুধু শ্রেণিকক্ষ নয়, প্রতিষ্ঠানটির কয়েকটি শৌচাগারের অবস্থাও অত্যন্ত নাজুক। কোথাও মেঝেতে ময়লা ও দাগ জমে আছে, কোথাও টয়লেট ব্যবহারের পরিবেশ নেই বললেই চলে। এমন পরিবেশে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাভাবিক পাঠদান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি ধারণ করা ভিডিও ও ছবিতে দেখা যায়, শ্রেণিকক্ষের বেঞ্চ-ডেস্কের আশপাশে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট ও কাগজপত্র পড়ে আছে। অন্যদিকে শৌচাগারের মেঝে ও কমোডও দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার চিত্র তুলে ধরছে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

স্থানীয়দের প্রশ্ন—যে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে এমন পরিবেশ কেন? অভিভাবকদের দাবি, দ্রুত শ্রেণিকক্ষ ও শৌচাগারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হোক। উল্লেখ্য, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ কুলাউড়ার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। অতীতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষা কার্যক্রম নিয়েও সংবাদ প্রকাশ হয়েছে।

আরও পড়ুনঃ  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদকমুক্ত ফটিকছড়ি গড়ার অঙ্গীকারে উৎসবমুখর পরিবেশে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা

আপডেটের সময়: ০৬:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার পরিবেশ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শুধু শ্রেণিকক্ষ নয়, প্রতিষ্ঠানটির কয়েকটি শৌচাগারের অবস্থাও অত্যন্ত নাজুক। কোথাও মেঝেতে ময়লা ও দাগ জমে আছে, কোথাও টয়লেট ব্যবহারের পরিবেশ নেই বললেই চলে। এমন পরিবেশে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাভাবিক পাঠদান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি ধারণ করা ভিডিও ও ছবিতে দেখা যায়, শ্রেণিকক্ষের বেঞ্চ-ডেস্কের আশপাশে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট ও কাগজপত্র পড়ে আছে। অন্যদিকে শৌচাগারের মেঝে ও কমোডও দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার চিত্র তুলে ধরছে।

আরও পড়ুনঃ  ধুনট-সোনামুখী সড়কে ড্রেনেজ নির্মাণে অব্যবস্থাপনা মাটি স্তূপ করে রাখায় ট্রাক দুর্ঘটনা

স্থানীয়দের প্রশ্ন—যে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে এমন পরিবেশ কেন? অভিভাবকদের দাবি, দ্রুত শ্রেণিকক্ষ ও শৌচাগারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হোক। উল্লেখ্য, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ কুলাউড়ার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। অতীতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষা কার্যক্রম নিয়েও সংবাদ প্রকাশ হয়েছে।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ কালা মোবারক গ্রেপ্তার