
চট্টগ্রাম প্রতিনিধিঃ চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দু’টি জাহাজ রেজকি (REZKIY) এবং সোভারচেনি (SOVERCHENNY) বাংলাদেশে আগমন করে। ২৪ মার্চ ( মঙ্গলবার) জাহাজদুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে, জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের অধিনায়কগণ এবং বাংলাদেশে নিযুত্ত“ রাশিয়ার মান্যবর উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সফরসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমিতে রাশিয়ান নাবিক ইউভি রেডকিন-এর সমাধি¯হল রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই সাথে নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও রাশিয়ান জাহাজসমূহ পরিদর্শন করবেন।
প্রতিবেদকের নাম 



















