Dhaka ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাড়ইপাড়া বিট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে সহায়তার অভিযোগ প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ নিজেকে সুরক্ষিত রাখতে যা করবেন মাদারগঞ্জের কালিবাড়ী বাজারে, শাহিনের মার্কেটে আগুন….. আধুনিকতার গ্রাসে হারাচ্ছে ঐতিহ্য ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে দেশীয় মাছ ধরার সরঞ্জাম খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁও নদীতে ভাসমান কিশোরের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু….. নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে প্রশাসন

মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু…..

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে আজ আবারও হিটস্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত টুনু আকন্দ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার বাসিন্দা এবং মৃত সাদেক আকন্দের ছেলে। মৃত্যুর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ জুন)। পারিবারিক সুত্রে জানা যায়_ মৃত টুনু আকন্দ গতকাল মাঠে খড় শুকানোর কাজ করছিলো। সকাল থেকেই আকাশে তীব্র রোদ উঠে। তীব্র রোদে প্রচন্ড গরমে কাজ করা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং হিটস্ট্রোক করে। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন তার ছেলে রিফাত আকন্দ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, হিটস্ট্রোকে একজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলমান তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে কাজ না করার বিষয়ে সচেতনতা অবলম্বন করা জরুরি। এদিকে, চলমান তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত
Tag :
জনপ্রিয় পোস্ট

বাড়ইপাড়া বিট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে সহায়তার অভিযোগ

মাদারগঞ্জে গতকালের পর, আবারও আজ হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু…..

আপডেটের সময়: ০২:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে আজ আবারও হিটস্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত টুনু আকন্দ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার বাসিন্দা এবং মৃত সাদেক আকন্দের ছেলে। মৃত্যুর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ জুন)। পারিবারিক সুত্রে জানা যায়_ মৃত টুনু আকন্দ গতকাল মাঠে খড় শুকানোর কাজ করছিলো। সকাল থেকেই আকাশে তীব্র রোদ উঠে। তীব্র রোদে প্রচন্ড গরমে কাজ করা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং হিটস্ট্রোক করে। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন তার ছেলে রিফাত আকন্দ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, হিটস্ট্রোকে একজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলমান তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে কাজ না করার বিষয়ে সচেতনতা অবলম্বন করা জরুরি। এদিকে, চলমান তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  জনশক্তি রপ্তানি কমেছে চট্টগ্রাম থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবে গতি