Dhaka ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ ভিডিও ভাইরাল হওয়ার পর মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযুক্ত কিশোর আটক পত্নীতলা ১৪ বিজিবির চৌকস অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার রাজধানীর কদমতলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আটক প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান

রিপন আহমদ, মৌলভীবাজার

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং সরকারি চাকরিতে কোটা সংরক্ষণসহ ৭ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ঘন্টাব্যাপি মানবন্ধন শেষে আজ ৪ আগষ্ট দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন, সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন- উদোচী মৌলভীবাজার জেলা সভাপতি জহর লাল দত্ত, বিভিইআরএস, সিলেট বিভাগ পরিমল সিং বারাইক, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি কান্তি লাল বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক লছমন বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ধ্রুব বাসফোর শাওন, সাংগঠনিক সম্পাদক রতন বাসফোর প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, দেশের পরিচ্ছন্নতা রক্ষা ও জনস্বাস্থ্য সেবায় হরিজন জনগোষ্ঠীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা এখনও নিরাপদ ও স্থায়ী আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তাই তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে স্বল্পমেয়াদে ৮০ শতাংশ কোটা সংরক্ষণ, দীর্ঘদিন কর্মরত অস্থায়ী ও দৈনিকভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সামাজিক বৈষম্য দূর করে সমঅধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষিত হরিজন জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা সংরক্ষণ।স্মারকলিপিতে সরকারের প্রতি হরিজন জনগোষ্ঠীর দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  হাওর সংস্কৃতির স্মারক নাওমহাল
Tag :
জনপ্রিয় পোস্ট

ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান

আপডেটের সময়: ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

রিপন আহমদ, মৌলভীবাজার

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং সরকারি চাকরিতে কোটা সংরক্ষণসহ ৭ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ঘন্টাব্যাপি মানবন্ধন শেষে আজ ৪ আগষ্ট দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন, সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন- উদোচী মৌলভীবাজার জেলা সভাপতি জহর লাল দত্ত, বিভিইআরএস, সিলেট বিভাগ পরিমল সিং বারাইক, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি কান্তি লাল বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক লছমন বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ধ্রুব বাসফোর শাওন, সাংগঠনিক সম্পাদক রতন বাসফোর প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, দেশের পরিচ্ছন্নতা রক্ষা ও জনস্বাস্থ্য সেবায় হরিজন জনগোষ্ঠীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা এখনও নিরাপদ ও স্থায়ী আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তাই তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে স্বল্পমেয়াদে ৮০ শতাংশ কোটা সংরক্ষণ, দীর্ঘদিন কর্মরত অস্থায়ী ও দৈনিকভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সামাজিক বৈষম্য দূর করে সমঅধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষিত হরিজন জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা সংরক্ষণ।স্মারকলিপিতে সরকারের প্রতি হরিজন জনগোষ্ঠীর দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন