Dhaka ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ

মোঃ হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা বিস্তার, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী ও নারীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন এবং শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, সরকারের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ৩৮ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ২৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন এবং ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী

শিক্ষা বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক স্তরের ১২৬ জন, মাধ্যমিক স্তরের ৭৬ জন এবং উচ্চমাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থী রয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে এবং আর্থিক প্রতিবন্ধকতা অনেকাংশে দূর করতে সহায়ক হবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, বর্তমান সরকার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে কাউকে পিছিয়ে না রেখে সবাইকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ার ফলে তাদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠিানে উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জাকির রব্বানীর হাতে “জাতীয় দৈনিক আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ

আপডেটের সময়: ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মোঃ হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা বিস্তার, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী ও নারীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন এবং শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, সরকারের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ৩৮ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ২৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন এবং ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী

শিক্ষা বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক স্তরের ১২৬ জন, মাধ্যমিক স্তরের ৭৬ জন এবং উচ্চমাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থী রয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে এবং আর্থিক প্রতিবন্ধকতা অনেকাংশে দূর করতে সহায়ক হবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, বর্তমান সরকার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে কাউকে পিছিয়ে না রেখে সবাইকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ার ফলে তাদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠিানে উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ​অভাবের নির্মম গ্রাস: কেরানীগঞ্জের খোলামোরায় ৪ সন্তানকে রেখে বাবার চিরবিদায়