Dhaka ১০:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ চাটমোহর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন – সভাপতি টুকুন, সম্পাদক কিংশুক নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক বগুড়ার ধুনটে গাঁজাসহ গ্রেফতার ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড গাজীপুরে পুলিশি অভিযানে আসামি ধরতে গিয়ে স্বর্ণ-টাকা উধাও? ‎শিবগঞ্জে পৈতৃক জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী

বগুড়ার ধুনটে গাঁজাসহ গ্রেফতার ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বেলা ২টা৪০ মিনিটে ধুনট উপজেলার ধেরুয়াহাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ধেরুয়াহাটি এলাকার মৃত মকবুল শেখের ছেলে মো: বাবলু শেখ (৫০), পীরহাটি কলেজ মাঠ এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে মো: সামিউল ইসলাম (২১) এবং ধেরুয়াহাটি এলাকার মো: বুলু শেখের মেয়ে মোছা: সাহিদা খাতুন (৪৫)।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি চৌকস আভিযানিক দল ধেরুয়াহাটি এলাকায় অভিযান চালায়। অভিযানে ধুনট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরিফ উল্লাহ নিজামী নেতৃত্ব দেন। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ উক্ত তিন আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী ১নং আসামি মো: বাবলু শেখ ও ২নং আসামি মো: সামিউল ইসলামকে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ৩নং আসামি মোছা: সাহিদা খাতুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। মাদক নির্মূলে ডিএনসি ও জেলা প্রশাসনের এমন যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে গাঁজাসহ গ্রেফতার ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেটের সময়: ০৭:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বেলা ২টা৪০ মিনিটে ধুনট উপজেলার ধেরুয়াহাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ধেরুয়াহাটি এলাকার মৃত মকবুল শেখের ছেলে মো: বাবলু শেখ (৫০), পীরহাটি কলেজ মাঠ এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে মো: সামিউল ইসলাম (২১) এবং ধেরুয়াহাটি এলাকার মো: বুলু শেখের মেয়ে মোছা: সাহিদা খাতুন (৪৫)।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি চৌকস আভিযানিক দল ধেরুয়াহাটি এলাকায় অভিযান চালায়। অভিযানে ধুনট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরিফ উল্লাহ নিজামী নেতৃত্ব দেন। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ উক্ত তিন আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী ১নং আসামি মো: বাবলু শেখ ও ২নং আসামি মো: সামিউল ইসলামকে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ৩নং আসামি মোছা: সাহিদা খাতুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। মাদক নির্মূলে ডিএনসি ও জেলা প্রশাসনের এমন যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চকরিয়া জায়াতের দিন ব্যাপী কর্মী শিক্ষাশিবির সম্পন্ন