Dhaka ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জের চরাঞ্চলের উন্নয়ন নিয়ে অ্যাডভোকেসি সভা ঈশ্বরদীতে সিএনজিতে অভিযান: ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে রিকশার গ্যারেজে ভয়াবহ আগুন, পুড়ে ছাই অনেকগুলো অটো রিকশা ও টিনশেড ঘর ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘুকসির বিলের অপরূপ নীল জলাভূমিতে প্রকৃতির টানে দর্শনার্থীদের ঢল কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবন-জীবিকার উন্নয়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন বিক্ষো মিছিল এবং পরে
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির ‌ আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদপুর হাড়ি সমাজের মণ্ডল শ্যামল জমাদার। বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক রিপন হাড়ি, বিদ্যুৎ হাড়িসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হরিজন কলোনি উচ্ছেদ করা হচ্ছে। তারা অভিযোগ করেন, পুনর্বাসনের ব্যবস্থা না করেই এসব উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের সমালোচনা করে তারা বলেন, কোনো কলোনি উচ্ছেদের আগে সেখানে বসবাসরত হরিজন পরিবারের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হরিজন জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হরিজন সম্প্রদায়ের সদস্যদের নিয়োগের সুযোগ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা বন্ধেরও দাবি তোলেন।
বক্তারা আরও বলেন, “আমরা এ দেশের নাগরিক। অন্য সব নাগরিকের মতো আমাদেরও সমান অধিকার রয়েছে। কিন্তু বাস্তবে নানা ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্যের অবসান ঘটিয়ে আমাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।”
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় হরিজন সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু
Tag :
জনপ্রিয় পোস্ট

সুন্দরগঞ্জের চরাঞ্চলের উন্নয়ন নিয়ে অ্যাডভোকেসি সভা

ফরিদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেটের সময়: ১২:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবন-জীবিকার উন্নয়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন বিক্ষো মিছিল এবং পরে
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির ‌ আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদপুর হাড়ি সমাজের মণ্ডল শ্যামল জমাদার। বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক রিপন হাড়ি, বিদ্যুৎ হাড়িসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হরিজন কলোনি উচ্ছেদ করা হচ্ছে। তারা অভিযোগ করেন, পুনর্বাসনের ব্যবস্থা না করেই এসব উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের সমালোচনা করে তারা বলেন, কোনো কলোনি উচ্ছেদের আগে সেখানে বসবাসরত হরিজন পরিবারের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হরিজন জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হরিজন সম্প্রদায়ের সদস্যদের নিয়োগের সুযোগ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা বন্ধেরও দাবি তোলেন।
বক্তারা আরও বলেন, “আমরা এ দেশের নাগরিক। অন্য সব নাগরিকের মতো আমাদেরও সমান অধিকার রয়েছে। কিন্তু বাস্তবে নানা ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্যের অবসান ঘটিয়ে আমাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।”
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় হরিজন সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাকলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেপ্তার