Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ধামইরহাটে বাবা মায়ের উপর অভিমান করে গ্যাস বরি খেয়ে মেয়ের আত্মহত্যার অভিযোগ ভিডিও ভাইরাল হওয়ার পর মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযুক্ত কিশোর আটক পত্নীতলা ১৪ বিজিবির চৌকস অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার রাজধানীর কদমতলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আটক প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩৯২ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে। এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি দায়িত্বশীল সূত্র। এর মধ্য দিয়ে দশ লক্ষাধিক চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

ফল প্রকাশ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও নাম প্রকাশে অনিচ্ছুক অধিদফতরের এক কর্মকর্তা জানান, ওএমআর শিট মূল্যায়নসহ কারিগরি সব কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আজ বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আগামী সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে আমরা নির্দিষ্ট কোনো ‘টাইমফ্রেম’ এই মুহূর্তে বলতে চাই না। তবে আমি প্রার্থীদের আশ্বস্ত করছি যে, অতি দ্রুতই ফল প্রকাশ করা হবে। আমাদের টিম নিরলস কাজ করে যাচ্ছে।’

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সারা দেশে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে এই লড়াইয়ে অংশ নেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী। অর্থাৎ, প্রতিটি পদের জন্য গড়ে লড়ছেন প্রায় ৭০ জন প্রার্থী। পরীক্ষার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফল প্রকাশের তারিখ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে দিয়ে অধিদফতর জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা অধিদফতরের অফিশিয়াল ওয়েবসাইট এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তাই কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ক্যাম্পাসগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে

আপডেটের সময়: ০৬:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬