Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেছে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয়ের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে এ সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ তানজিল পারভেজ বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ পুড়িয়ে ধ্বংস

সরাসরি সম্প্রচারে দেশের বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান এবং সরকারের বিভিন্ন শিক্ষা উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অনুষ্ঠানটি গভীর আগ্রহের সঙ্গে উপভোগ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান বলেন, এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করে। মান-সম্মত শিক্ষা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ঈশ্বরদী বাইপাসে ট্রেনে কাটা পড়ে কিশোর হকারের মৃত্যু

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মাদকের নেশায় মায়ের ওপর হামলার চেষ্টা, ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

আপডেটের সময়: ০৪:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেছে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয়ের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে এ সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ তানজিল পারভেজ বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ পুড়িয়ে ধ্বংস

সরাসরি সম্প্রচারে দেশের বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান এবং সরকারের বিভিন্ন শিক্ষা উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অনুষ্ঠানটি গভীর আগ্রহের সঙ্গে উপভোগ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান বলেন, এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করে। মান-সম্মত শিক্ষা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  মাদকের নেশায় মায়ের ওপর হামলার চেষ্টা, ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট