
এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও
মাত্র এক দিনের ব্যবধানে গলায় ফাঁস দিয়ে ঠাকুরগাঁওয়ে দুই জনের অপমৃত্যু হয়েছে। ১৭ মে (রবিবার) অনুমানিক সকাল ৭টার দিকে, রানীশংকৈল উপজেলাধীন হোসেনগাঁও ইউনিয়নের উজাদারী গ্রামে শ্রী স্বপন রায় (২৩) নামে এক যুবক পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন।
গ্রামবাসীরা জানিয়েছেন – “নিহত স্বপন রায় উক্ত গ্রামের শ্রী বেল রায়ের ছেলে। তার স্ত্রীর সাথে বনিবনা না হওয়া ও ঝগড়ার জেরে স্বপন বাড়ীর সোয়ার ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে সকলের অগোচরে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। পরে রাণীশংকৈল পুলিশ বাসা থেকে স্বপনের মরদেহ উদ্ধার করেন।
অন্যদিকে, আগের দিন ১৬ মে শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে দিশা দেবনাথ (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেন পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত দিশা দক্ষিণ বঠিনা এলাকার গণেশ দেবনাথের মেয়ে। নিহত দিশা পরিবারের সাথে অভিমানের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঠাকুরগাঁও জেলা শহরের কলেজ শিক্ষক রবিউল আলম বলছিলেন – “বর্তমান সময়ে কিশোর কিশোরীরা মোবাইল ডিভাইস এর সংস্পর্শে এসে এক ধরনের বুদ্ধিহীনতায় ভুগছে। তারা আবেগের বশে মুহূর্তের মধ্যে যেকোনো সিদ্ধান্ত নিতে পিছপা হয় না। অভিভাবকদের উচিত তার পরিবারের ছেলে মেয়েদের আচরণের দিক খেয়াল রাখা এবং সে কার সাথে ঘুরছে তা তদারকি করা।
প্রতিবেদকের নাম 



















