Dhaka ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট জুলাই অভ্যুত্থান উপলক্ষে জেলা জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে জেলা আমীর আনোয়ারী ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ

টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

মোঃ আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ডিসি লেককে পরিচ্ছন্ন করে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এটি শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিসি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে পুরো ডিসি লেক পরিষ্কার করা হবে। ডিসি লেককে একটি মিনি পর্যটনকেন্দ্র এবং সংলগ্ন চর এলাকাকে একটি বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে নিয়ে আমি এখানে এসেছিলাম। তিনি চর এলাকার পাশাপাশি ডিসি লেক এলাকাও পরিদর্শন করেছেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি টাঙ্গাইলে একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। তিনি বলেন, ডিসি লেককে সুন্দর ও ব্যবহার উপযোগী করে তুলতে পারলে টাঙ্গাইলবাসী একটি আধুনিক বিনোদনকেন্দ্র পাবে। একই সঙ্গে লেকে মাছ চাষ করা হবে, যার সুফলও স্থানীয় মানুষ ভোগ করবেন।

আরও পড়ুনঃ  সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ

এর আগে প্রতিমন্ত্রী লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি নিজেও কচুরিপানা অপসারণে অংশ নেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাদের সম্মিলিত উদ্যোগে লেকের বিভিন্ন অংশ থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু হয়। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন
Tag :
জনপ্রিয় পোস্ট

১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট

টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

আপডেটের সময়: ০৫:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মোঃ আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ডিসি লেককে পরিচ্ছন্ন করে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এটি শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিসি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে পুরো ডিসি লেক পরিষ্কার করা হবে। ডিসি লেককে একটি মিনি পর্যটনকেন্দ্র এবং সংলগ্ন চর এলাকাকে একটি বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে নিয়ে আমি এখানে এসেছিলাম। তিনি চর এলাকার পাশাপাশি ডিসি লেক এলাকাও পরিদর্শন করেছেন। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি টাঙ্গাইলে একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। তিনি বলেন, ডিসি লেককে সুন্দর ও ব্যবহার উপযোগী করে তুলতে পারলে টাঙ্গাইলবাসী একটি আধুনিক বিনোদনকেন্দ্র পাবে। একই সঙ্গে লেকে মাছ চাষ করা হবে, যার সুফলও স্থানীয় মানুষ ভোগ করবেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ছাত্রদল নেতা ছবুরের

এর আগে প্রতিমন্ত্রী লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি নিজেও কচুরিপানা অপসারণে অংশ নেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাদের সম্মিলিত উদ্যোগে লেকের বিভিন্ন অংশ থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু হয়। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ