Dhaka ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লামা তথ্য ফিসে উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন-কে ফুলেল অভ্যর্থনা রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বিলুপ্তির মুখে রুমা উপজেলা প্রেসক্লাব রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী এমপির আগমনকে ঘিরে মাগুরার শ্রীপুরে গণসংবর্ধনা। মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন ৪৭ তম বিজ্ঞান মেলায় চিলমারী সিনিয়র আলিম মাদরাসার শিক্ষার্থীদের কৃতিত্ব নাচোলে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের অধিকার আদায়ে মতবিনিময় সভা জৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই

জৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পূর্ব-পরিকল্পিতভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে এক সংবাদকর্মীকে রক্তাক্ত জখম ও তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার রোমহর্ষক খবর পাওয়া গেছে। গত ১৪ মে ২০২৬ তারিখে জৈন্তাপুর মডেল থানাধীন চিকনাগুল ইউপির তামাবিল মহাসড়কের শাহজালাল ডিগ্রি কলেজ গেট সংলগ্ন মসজিদ এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মো. রায়হান হোসেন (২৯) জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এ ঘটনায় তিনি জৈন্তাপুর মডেল থানায় জুয়েল আহমদ (৩০) নামক এক ব্যক্তি এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিলের পক্রিয়া চলমান বলে জানান তিনি।

ঘটনার বিস্তারিত বিবরণ:
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু ক্রয়ের উদ্দেশ্যে ঘটনার দিন সকালে বিবাদী জুয়েল আহমদের সাথে মুঠোফোনে আলোচনা করেন রায়হান হোসেন। জুয়েল আহমদ তাকে পীরের বাজারস্থ একটি ফিলিং স্টেশনে অপেক্ষা করতে বলেন। সরল বিশ্বাসে রায়হান হোসেন তার সঞ্চিত মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে সেখানে উপস্থিত হন। পরবর্তীতে জুয়েল আহমদের প্ররোচনায় তিনি নিজের মোটরসাইকেলটি রেখে বিবাদীর মোটরসাইকেলে চড়ে চিকনাগুল বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাজার পর্যবেক্ষণ শেষে ফিরে আসার পথে মহাসড়কের নির্জন স্থানে পৌঁছালে জুয়েল আহমদ একটি কৃত্রিম ফোন কল রিসিভ করার অজুহাতে মোটরসাইকেলের গতি রোধ করেন। তাৎক্ষণিকভাবে বিপরীত দিক থেকে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা তাদের গতিরোধ করে এবং সেখান থেকে দেশীয় ধারালো অস্ত্র ও রডসহ ৪-৫ জন অজ্ঞাতনামা যুবক বেরিয়ে আসে।

আরও পড়ুনঃ  চিলমারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

হামলা ও লুটপাট:
হামলাকারীরা রায়হান হোসেনের পেটে ধারালো চাকু ঠেকিয়ে হত্যার হুমকি প্রদান করে এবং সাথে থাকা ব্যাগ ও মোবাইল দাবি করে। রায়হান আত্মরক্ষার চেষ্টা করলে বিবাদী জুয়েল আহমদ তাকে পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীদের মুখে ঠেলে দিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে চাকু দিয়ে আঘাত করলে তিনি ডান পায়ের হাঁটু ও কাঁধে গুরুতর জখম হন। আক্রমণকারীরা তার কোমরে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা ভর্তি ব্যাগ এবং পকেটে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ  দৈনিক ভোরের ডাক পত্রিকার গৌরবের পথ চলা ৩৫ বছর পূর্তি উৎসব -২০২৬

ভয়ভীতি ও বর্তমান অবস্থা:
ছিনতাই শেষে আক্রমণকারীরা তাকে একটি সিএনজিতে করে শুক্রবাড়ি বাজার সংলগ্ন নির্জন স্থানে ফেলে যায় এবং বিষয়টি নিয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করলে তাকে সপরিবারে প্রাণনাশের চূড়ান্ত হুমকি প্রদান করে। পরবর্তীতে জৈনিক পথচারীদের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে খাদিমপাড়াস্থ সরকারি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

আরও পড়ুনঃ  লামা তথ্য ফিসে উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন-কে ফুলেল অভ্যর্থনা

আক্রান্ত সাংবাদিক রায়হান হোসেন জানান:
জুয়েল আহমদের প্রত্যক্ষ মদদ ও পরিকল্পনায় এই ছিনতাই সংগঠিত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা এবং মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত থাকার কারণে অভিযোগ দায়ের বিষয়টি চলমান। তিনি এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান বিবাদীসহ অজ্ঞাতনামা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

লামা তথ্য ফিসে উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন-কে ফুলেল অভ্যর্থনা

জৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই

আপডেটের সময়: ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পূর্ব-পরিকল্পিতভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে এক সংবাদকর্মীকে রক্তাক্ত জখম ও তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার রোমহর্ষক খবর পাওয়া গেছে। গত ১৪ মে ২০২৬ তারিখে জৈন্তাপুর মডেল থানাধীন চিকনাগুল ইউপির তামাবিল মহাসড়কের শাহজালাল ডিগ্রি কলেজ গেট সংলগ্ন মসজিদ এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মো. রায়হান হোসেন (২৯) জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এ ঘটনায় তিনি জৈন্তাপুর মডেল থানায় জুয়েল আহমদ (৩০) নামক এক ব্যক্তি এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিলের পক্রিয়া চলমান বলে জানান তিনি।

ঘটনার বিস্তারিত বিবরণ:
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু ক্রয়ের উদ্দেশ্যে ঘটনার দিন সকালে বিবাদী জুয়েল আহমদের সাথে মুঠোফোনে আলোচনা করেন রায়হান হোসেন। জুয়েল আহমদ তাকে পীরের বাজারস্থ একটি ফিলিং স্টেশনে অপেক্ষা করতে বলেন। সরল বিশ্বাসে রায়হান হোসেন তার সঞ্চিত মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে সেখানে উপস্থিত হন। পরবর্তীতে জুয়েল আহমদের প্ররোচনায় তিনি নিজের মোটরসাইকেলটি রেখে বিবাদীর মোটরসাইকেলে চড়ে চিকনাগুল বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাজার পর্যবেক্ষণ শেষে ফিরে আসার পথে মহাসড়কের নির্জন স্থানে পৌঁছালে জুয়েল আহমদ একটি কৃত্রিম ফোন কল রিসিভ করার অজুহাতে মোটরসাইকেলের গতি রোধ করেন। তাৎক্ষণিকভাবে বিপরীত দিক থেকে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা তাদের গতিরোধ করে এবং সেখান থেকে দেশীয় ধারালো অস্ত্র ও রডসহ ৪-৫ জন অজ্ঞাতনামা যুবক বেরিয়ে আসে।

আরও পড়ুনঃ  রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

হামলা ও লুটপাট:
হামলাকারীরা রায়হান হোসেনের পেটে ধারালো চাকু ঠেকিয়ে হত্যার হুমকি প্রদান করে এবং সাথে থাকা ব্যাগ ও মোবাইল দাবি করে। রায়হান আত্মরক্ষার চেষ্টা করলে বিবাদী জুয়েল আহমদ তাকে পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীদের মুখে ঠেলে দিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে চাকু দিয়ে আঘাত করলে তিনি ডান পায়ের হাঁটু ও কাঁধে গুরুতর জখম হন। আক্রমণকারীরা তার কোমরে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা ভর্তি ব্যাগ এবং পকেটে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ  রংপুরের বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার আসামি গ্রেফতার

ভয়ভীতি ও বর্তমান অবস্থা:
ছিনতাই শেষে আক্রমণকারীরা তাকে একটি সিএনজিতে করে শুক্রবাড়ি বাজার সংলগ্ন নির্জন স্থানে ফেলে যায় এবং বিষয়টি নিয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করলে তাকে সপরিবারে প্রাণনাশের চূড়ান্ত হুমকি প্রদান করে। পরবর্তীতে জৈনিক পথচারীদের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে খাদিমপাড়াস্থ সরকারি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

আরও পড়ুনঃ  মাগুরায় স্পিড ব্রেকার পুনঃস্থাপন ও গতি নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন