Dhaka ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন একটি ট্রাকের পেছনের অংশ তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটি থেকে ২১৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

আরও পড়ুনঃ  ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৪১ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানা গেছে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ জেলার পোরশা উপজেলার শিশাহাট এলাকার মো. মিরাজ বাবু (২৩), মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার মো. ইদ্রিস আলী (৩৮) এবং পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মো. রমজান হোসেন ওরফে তামিম (২৪)।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ।

পুলিশের এ অভিযানে মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি

জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেটের সময়: ০৭:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন একটি ট্রাকের পেছনের অংশ তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটি থেকে ২১৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

আরও পড়ুনঃ  শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৪১ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানা গেছে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ জেলার পোরশা উপজেলার শিশাহাট এলাকার মো. মিরাজ বাবু (২৩), মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার মো. ইদ্রিস আলী (৩৮) এবং পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মো. রমজান হোসেন ওরফে তামিম (২৪)।

আরও পড়ুনঃ  নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ