Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয় মিল্টন সমাদ্দরের অতর্কিত হামলার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুয়েটে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীকে তারাগঞ্জ ইউএনওর অর্থসহায়তা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু চিলমারীতে হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্ধোধন পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত ফুলবাড়ীর জাহিদুল নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৭ হাজার টাকার ভ্যানের জন্য ফরিদ হত্যা,২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

স্টাফ রিপোর্টার: মাসুদ আহমদ, চট্টগ্রাম: পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনকে স্মরণ করে আয়োজিত এ বর্ণাঢ্য জুলুসে অংশ নিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ধর্মপ্রাণ মানুষ। জামেয়া ময়দান প্রাঙ্গণকে কেন্দ্র করে আয়োজিত এ জুলুসে মানুষের ঢলে পরিণত হয় পুরো এলাকা। বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় পোশাকে জুলুসে অংশ নেন। হাতে ছিল বিভিন্ন পতাকা ও ব্যানার। দরুদ, সালাম ও নাতে রাসুলের ধ্বনিতে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১০৫৬ প্রাথমিক বিদ্যালয়

শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন মুসলিম-প্রধান দেশেও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনকে স্মরণ করে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। চট্টগ্রামে জুলুসে অংশ নেওয়া মানুষের সেবায় নগরীর বিভিন্ন স্থানে ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নেওয়া হয় নানা আয়োজন। কোথাও বিনামূল্যে বিশুদ্ধ পানি, কোথাও জুস ও শরবত, আবার কোথাও মেজবানসহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়। স্বেচ্ছাসেবকরাও আগত মানুষের মাঝে পানি ও খাবার বিতরণে ব্যস্ত সময় পার করেন।

আরও পড়ুনঃ  ১৭ হাজার টাকার ভ্যানের জন্য ফরিদ হত্যা,২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

আয়োজনজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ফুটে ওঠে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আতিথেয়তার অনন্য দৃষ্টান্ত। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় নিয়ে লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামের জশনে জুলুস পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় সমাবেশে।

আরও পড়ুনঃ  ক্ষেতলালে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ,গরম পানি ছোড়ার অভিযোগ আহত ১
Tag :
জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়

চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

আপডেটের সময়: ০৯:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার: মাসুদ আহমদ, চট্টগ্রাম: পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনকে স্মরণ করে আয়োজিত এ বর্ণাঢ্য জুলুসে অংশ নিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ধর্মপ্রাণ মানুষ। জামেয়া ময়দান প্রাঙ্গণকে কেন্দ্র করে আয়োজিত এ জুলুসে মানুষের ঢলে পরিণত হয় পুরো এলাকা। বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় পোশাকে জুলুসে অংশ নেন। হাতে ছিল বিভিন্ন পতাকা ও ব্যানার। দরুদ, সালাম ও নাতে রাসুলের ধ্বনিতে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।

আরও পড়ুনঃ  ঈদগাঁওয়ে ইয়াবা সেবনকালে সরঞ্জামাদিসহ ৪ জন আটক

শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন মুসলিম-প্রধান দেশেও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনকে স্মরণ করে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। চট্টগ্রামে জুলুসে অংশ নেওয়া মানুষের সেবায় নগরীর বিভিন্ন স্থানে ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নেওয়া হয় নানা আয়োজন। কোথাও বিনামূল্যে বিশুদ্ধ পানি, কোথাও জুস ও শরবত, আবার কোথাও মেজবানসহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়। স্বেচ্ছাসেবকরাও আগত মানুষের মাঝে পানি ও খাবার বিতরণে ব্যস্ত সময় পার করেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার

আয়োজনজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ফুটে ওঠে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আতিথেয়তার অনন্য দৃষ্টান্ত। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় নিয়ে লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামের জশনে জুলুস পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় সমাবেশে।

আরও পড়ুনঃ  ঈদগাঁও উপজেলায় পুলিশের পৃথক পৃথক অভিযান: ইয়াবাসহ ১২ মাদকসেবী আটক