Dhaka ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মান্দায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি বগুড়ায় প্রধানমন্ত্রীর শ্বশুর প্রয়াত মাহবুব খানের মাগফিরাত কামনা তাহিরপুরে মাদক সম্রাট কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার থানায় মামলা কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ লালপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা গ্যাস-বিদ্যুৎ সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি

‎গণঅভ্যুত্থান দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে গাজীপুরে মহাসড়কে তীব্র যানজট

‎‎এসকে শুভ, গাজীপুর জেলা প্রতিনিধি

‎গণঅভ্যুত্থান দিবসের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি একসঙ্গে হওয়ায় টানা অবকাশকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ব্যাপক চাপ পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।‎
‎বুধবার (৫ আগস্ট) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের দীর্ঘ সারি এবং যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

‎যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা ছুটি কাটাতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।‎
‎ এতে ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। অতিরিক্ত যানবাহনের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতির সৃষ্টি হয় এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের দেখা দেয়।

‎যানজটের কারণে যাত্রীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয়। এতে শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেকেই নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেন।

‎এদিকে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে জেলা পুলিশের পক্ষে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‎গণঅভ্যুত্থান দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে গাজীপুরে মহাসড়কে তীব্র যানজট

আপডেটের সময়: ০১:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

‎‎এসকে শুভ, গাজীপুর জেলা প্রতিনিধি

‎গণঅভ্যুত্থান দিবসের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি একসঙ্গে হওয়ায় টানা অবকাশকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ব্যাপক চাপ পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।‎
‎বুধবার (৫ আগস্ট) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের দীর্ঘ সারি এবং যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

‎যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা ছুটি কাটাতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।‎
‎ এতে ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। অতিরিক্ত যানবাহনের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতির সৃষ্টি হয় এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের দেখা দেয়।

‎যানজটের কারণে যাত্রীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয়। এতে শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেকেই নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেন।

‎এদিকে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ