Dhaka ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাউলিয়ার ব্রিজ এখন মরণফাঁদ

মাহাদী হাসান অন্তর মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের মানুষের চলাচলের প্রধান সড়কে অবস্থিত খাউলিয়া-মোরেলগঞ্জ সংযোগ সেতুটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। স্থানীয় সূত্রে জানা যায়, খাউলিয়া ইউনিয়নের মানুষের উপজেলা সদর ও জেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু। কিন্তু নদীভাঙনের কারণে সেতুর দুই পাশের সংযোগ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাস্তা থেকে সেতুতে ওঠার পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, নদীভাঙনের ফলে সেতুর আশপাশের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিদিন কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার করছে।

আরও পড়ুনঃ  জামালপুরের সরিষাবাড়িতে, ইয়াবা সহ এক যুবক গ্রেফতার

বিশেষ করে শিক্ষার্থী, নারী ও অসুস্থ মানুষের জন্য সেতুটি এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শরণখোলা উপজেলার শিক্ষার্থীরা মোরেলগঞ্জ সরকারি কলেজে এবং মোরেলগঞ্জের শিক্ষার্থীরা শরণখোলা কলেজে পরীক্ষায় অংশ নিতে এই সেতু ব্যবহার করে। কিন্তু সেতুর বেহাল অবস্থার কারণে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার ও সংযোগ সড়ক মেরামত করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় পোস্ট

খাউলিয়ার ব্রিজ এখন মরণফাঁদ

আপডেটের সময়: ০৬:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মাহাদী হাসান অন্তর মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের মানুষের চলাচলের প্রধান সড়কে অবস্থিত খাউলিয়া-মোরেলগঞ্জ সংযোগ সেতুটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। স্থানীয় সূত্রে জানা যায়, খাউলিয়া ইউনিয়নের মানুষের উপজেলা সদর ও জেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু। কিন্তু নদীভাঙনের কারণে সেতুর দুই পাশের সংযোগ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাস্তা থেকে সেতুতে ওঠার পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, নদীভাঙনের ফলে সেতুর আশপাশের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিদিন কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার করছে।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে সরকার'র অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

বিশেষ করে শিক্ষার্থী, নারী ও অসুস্থ মানুষের জন্য সেতুটি এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শরণখোলা উপজেলার শিক্ষার্থীরা মোরেলগঞ্জ সরকারি কলেজে এবং মোরেলগঞ্জের শিক্ষার্থীরা শরণখোলা কলেজে পরীক্ষায় অংশ নিতে এই সেতু ব্যবহার করে। কিন্তু সেতুর বেহাল অবস্থার কারণে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার ও সংযোগ সড়ক মেরামত করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  তাঁত শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনব"- বিএনপির মহাসচিব কন্যা ড. শামারুহ মির্জা