
এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, কাশিমপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে মোল্লা মো. খালিদ হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে।
সোমবার সকাল ১১ টায় সময় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও নজরদারি বেড়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানায় সেবাপ্রার্থীদের সহযোগিতার ক্ষেত্রেও ওসি খালিদ হোসেন সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন তারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন,“ওসি খালিদ হোসেন দায়িত্ব নেওয়ার পর মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এ ধরনের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রতিটি থানায় থাকলে সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করবে।”
সচেতন মহলের মতে, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক ও অপরাধ নির্মূল সম্ভব নয়। পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানোও জরুরি।
এদিকে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, ওসি মোল্লা মো. খালিদ হোসেনের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে সাধারণ মানুষের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে, তা নষ্ট করতে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, কাশিমপুর থানায় যোগদানের পর থেকে ওসি খালিদ হোসেন মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় জনমনে স্বস্তি তৈরি হয়েছে।
তাদের প্রত্যাশা—মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সচেতন মহলের মতে, পুলিশের দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকার সঙ্গে সাধারণ মানুষের সহযোগিতা যুক্ত হলে কাশিমপুরকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত করার পথে ইতিবাচক অগ্রগতি সম্ভব।
প্রতিবেদকের নাম 



















