Dhaka ১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী রংপুরে রেস্টুরেন্টে অভিযান, দুই তরুণ-দুই তরুণীসহ পাঁচজন আটক নাটোর লালপুরে রাস্তার ওপর মাছের দোকান: মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ ১২সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ সিংড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ডিমলায় জেলা পরিষদের মেহগনি গাছ বিক্রির অভিযোগ ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির বিরুদ্ধে কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজার সিটি করপোরেশনে চৌফলদণ্ডী ইউনিয়ন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী শাফিউল ইসলামের অডিও বার্তা ভাইরাল

মোঃ রাসেল মিয়া সাঘাটা,গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ শাফিউল ইসলামের একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি ও বক্তব্য তুলে ধরেন। অডিও বার্তার শুরুতে তিনি সাঘাটা ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী হয়েছেন এবং এই দায়িত্ব সততা ও যোগ্যতার সঙ্গে পালন করতে চান। তিনি দাবি করেন, ২০০১ সাল থেকে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত জীবনের ত্যাগের কথাও তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার কঙ্কাল চুরি, জড়িত স্কুলপড়ুয়া শিক্ষার্থী

তার বক্তব্যে তিনি বলেন, “দায়িত্ব চেয়ে নেওয়া নয়, বরং নিজেকে যোগ্য করে তোলাই আমাদের আদর্শ।” তিনি বিশ্বাস করেন, সঠিক প্রশিক্ষণ ও আদর্শের মাধ্যমে ইউনিয়ন থেকে রাষ্ট্রপর্যায়ের দায়িত্ব পালনে সক্ষমতা অর্জন সম্ভব। চেয়ারম্যানের দায়িত্ব প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, একজন চেয়ারম্যানের কাঁধে প্রায় ৮০টি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, যা সততা ও দক্ষতার সঙ্গে পালন করা প্রয়োজন। তিনি বলেন, “Easy to say, but difficult to do”—এই বাস্তবতা মাথায় রেখেই একজন যোগ্য নেতৃত্ব দরকার। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শাফিউল ইসলাম বলেন, তিনি সাঘাটা ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সুশাসন, ন্যায়বিচার ও উন্নয়নের নিশ্চয়তা থাকবে। অডিও বার্তার শেষাংশে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। স্থানীয়দের মধ্যে এ অডিও বার্তা নিয়ে আলোচনা চলছে। তবে নির্বাচনকে ঘিরে অন্যান্য প্রার্থীদের পক্ষ থেকেও প্রচারণা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ‎
Tag :
জনপ্রিয় পোস্ট

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী শাফিউল ইসলামের অডিও বার্তা ভাইরাল

আপডেটের সময়: ০৬:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

মোঃ রাসেল মিয়া সাঘাটা,গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ শাফিউল ইসলামের একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি ও বক্তব্য তুলে ধরেন। অডিও বার্তার শুরুতে তিনি সাঘাটা ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী হয়েছেন এবং এই দায়িত্ব সততা ও যোগ্যতার সঙ্গে পালন করতে চান। তিনি দাবি করেন, ২০০১ সাল থেকে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত জীবনের ত্যাগের কথাও তুলে ধরেন।

আরও পড়ুনঃ  বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে

তার বক্তব্যে তিনি বলেন, “দায়িত্ব চেয়ে নেওয়া নয়, বরং নিজেকে যোগ্য করে তোলাই আমাদের আদর্শ।” তিনি বিশ্বাস করেন, সঠিক প্রশিক্ষণ ও আদর্শের মাধ্যমে ইউনিয়ন থেকে রাষ্ট্রপর্যায়ের দায়িত্ব পালনে সক্ষমতা অর্জন সম্ভব। চেয়ারম্যানের দায়িত্ব প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, একজন চেয়ারম্যানের কাঁধে প্রায় ৮০টি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, যা সততা ও দক্ষতার সঙ্গে পালন করা প্রয়োজন। তিনি বলেন, “Easy to say, but difficult to do”—এই বাস্তবতা মাথায় রেখেই একজন যোগ্য নেতৃত্ব দরকার। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শাফিউল ইসলাম বলেন, তিনি সাঘাটা ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সুশাসন, ন্যায়বিচার ও উন্নয়নের নিশ্চয়তা থাকবে। অডিও বার্তার শেষাংশে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। স্থানীয়দের মধ্যে এ অডিও বার্তা নিয়ে আলোচনা চলছে। তবে নির্বাচনকে ঘিরে অন্যান্য প্রার্থীদের পক্ষ থেকেও প্রচারণা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু