Dhaka ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম উলিপুরে ১২৫ টি পূজা মন্ডপের চালের ডিও বিতরণ নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৪৫০ আনসার-ভিডিপি সদস্য ধুনটে তৃণমূল রাজনীতিতে প্রাণের সঞ্চার মথুরাপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি মেহেন্দিগঞ্জে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ড পুড়ল তিন পরিবারের মালামাল ঝুঁকির মুখে সদরপুরের ৯২ নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি ধর্মীয় পরিচয়ের কারণে কেউ সংখ্যালঘু অনুভব করবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা

সখীপুরে মায়েদের স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা: ‘ঋতুস্রাব স্বাভাবিক প্রক্রিয়া, দূর করতে হবে সামাজিক সংকোচ’।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

মোঃ আকরাম হোসেন, স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে মায়েদের শারীরিক সচেতনতা বাড়াতে ও প্রথাগত কুসংস্কার দূর করতে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ গুডনেইবারস সখীপুর সিডিপি’-র উদ্যোগে সংস্থাটির স্থানীয় কার্যালয়ে এ কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, ঋতুস্রাব নারীদেহের একটি অত্যন্ত স্বাভাবিক ও সুস্থ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাই এ নিয়ে পরিবার ও সমাজে প্রচলিত ভুল ধারণা, ভুল অভ্যাস এবং সামাজিক সংকোচ দূর করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি।
সভায় মায়েদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিক নিয়মে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিষ্কার ও নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহার, নির্দিষ্ট সময় পর পর প্যাড পরিবর্তন এবং ব্যবহৃত প্যাড স্বাস্থ্যসম্মত উপায়ে সঠিক স্থানে নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এই সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ ও শরীরের যথাযথ যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
গুডনেইবারস সখীপুর সিডিপির ম্যানেজার খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুল হক। বিশেষ অতিথি ও আলোচনায় অংশ নেন ডা. মোহাম্মদ মামুন এবং উপজেলা সমবায় কর্মকর্তা নিগার সুলতানা। এ ছাড়া গুডনেইবারস সিডিপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঘোড়াঘাটে মায়ের সঙ্গে কথা কাটাকাটি অভিমান করে ১২ বছরের কিশোরীর আত্মহনন

কর্মশালায় সখীপুর এলাকার বিভিন্ন গ্রামের দুই শতাধিক মা অংশ নেন এবং ঋতুস্রাবকালীন সুস্থতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে নিজেদের সচেতন করার অঙ্গীকার প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মান্দায় ১৩৭ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন এমপি ডাঃ টিপু
Tag :
জনপ্রিয় পোস্ট

অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম

সখীপুরে মায়েদের স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা: ‘ঋতুস্রাব স্বাভাবিক প্রক্রিয়া, দূর করতে হবে সামাজিক সংকোচ’।

আপডেটের সময়: ০৬:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মোঃ আকরাম হোসেন, স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে মায়েদের শারীরিক সচেতনতা বাড়াতে ও প্রথাগত কুসংস্কার দূর করতে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ গুডনেইবারস সখীপুর সিডিপি’-র উদ্যোগে সংস্থাটির স্থানীয় কার্যালয়ে এ কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, ঋতুস্রাব নারীদেহের একটি অত্যন্ত স্বাভাবিক ও সুস্থ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাই এ নিয়ে পরিবার ও সমাজে প্রচলিত ভুল ধারণা, ভুল অভ্যাস এবং সামাজিক সংকোচ দূর করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি।
সভায় মায়েদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিক নিয়মে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিষ্কার ও নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহার, নির্দিষ্ট সময় পর পর প্যাড পরিবর্তন এবং ব্যবহৃত প্যাড স্বাস্থ্যসম্মত উপায়ে সঠিক স্থানে নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এই সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ ও শরীরের যথাযথ যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
গুডনেইবারস সখীপুর সিডিপির ম্যানেজার খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুল হক। বিশেষ অতিথি ও আলোচনায় অংশ নেন ডা. মোহাম্মদ মামুন এবং উপজেলা সমবায় কর্মকর্তা নিগার সুলতানা। এ ছাড়া গুডনেইবারস সিডিপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা

কর্মশালায় সখীপুর এলাকার বিভিন্ন গ্রামের দুই শতাধিক মা অংশ নেন এবং ঋতুস্রাবকালীন সুস্থতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে নিজেদের সচেতন করার অঙ্গীকার প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  হামকো নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে