Dhaka ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার! কাউনিয়ায় এনজিও কর্মীকে রতনকে কুপিয়ে হত্যা,এক আসামি গ্রেফতার রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে’ -শ্রমমন্ত্রী সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩০ দিনের কারাদণ্ড ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে বসতবাড়ির বারান্দা থেকে শিকল ও তালা কেটে অটোভ্যান চুরির ঘটনায় একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে চুরি করা অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকনাই (কদমতলা) গ্রামের সাজদার রহমান (৫১), মিলন ইসলাম (২৯), আবেদ আলী (৪৫) ও শফিকুল ইসলাম (২৪)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকনাই গ্রামে এ চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী শাকিল আলী (২৭) তাঁর অটোভ্যানটি বসতবাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাতে যান।

আরও পড়ুনঃ  শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

পরদিন ১৪ অক্টোবর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যাওয়ার সময় দেখেন, শয়নকক্ষের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো।

পরে জানালা দিয়ে বের হয়ে বাড়িতে প্রবেশ করে বারান্দায় শিকল ও তালা কাটা অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর অটোভ্যানটি সেখানে ছিল না।

আরও পড়ুনঃ  বাঁশখালীর বরুমছড়ায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এমপির

চুরি যাওয়া অটোভ্যানটির আনুমানিক মূল্য ছিল ৭০ হাজার টাকা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পর লালপুর থানায় মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এ জে মিন্টু তদন্তভার গ্রহণের পর ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে তথ্য-প্রযুক্তি ও তদন্তের সূত্র ধরে মঙ্গলবার লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে অটোভ্যান চুরির ঘটনায় তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদে চুরি করা অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালায় ৯টি পূজা মণ্ডপে সৌহার্দপূর্ণ সম্প্রীতির মিলনমেলা

এ ঘটনায় চক্রের অন্য কেউ জড়িত কি না, চুরি যাওয়া অটোভ্যানটির ক্রেতা কে এবং বাকি টাকা কোথায়—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, “অটোভ্যান চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁদের কাছ থেকে চুরি করা ভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার!

আপডেটের সময়: ০৬:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে বসতবাড়ির বারান্দা থেকে শিকল ও তালা কেটে অটোভ্যান চুরির ঘটনায় একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে চুরি করা অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকনাই (কদমতলা) গ্রামের সাজদার রহমান (৫১), মিলন ইসলাম (২৯), আবেদ আলী (৪৫) ও শফিকুল ইসলাম (২৪)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকনাই গ্রামে এ চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী শাকিল আলী (২৭) তাঁর অটোভ্যানটি বসতবাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাতে যান।

আরও পড়ুনঃ  দীঘিনালায় চংড়াছড়ি মহাযান লুরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ লুরি দাহক্রিয়া সম্পন্ন

পরদিন ১৪ অক্টোবর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যাওয়ার সময় দেখেন, শয়নকক্ষের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো।

পরে জানালা দিয়ে বের হয়ে বাড়িতে প্রবেশ করে বারান্দায় শিকল ও তালা কাটা অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর অটোভ্যানটি সেখানে ছিল না।

আরও পড়ুনঃ  তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান নজরুল, টাকার অভাবে বন্ধের পথে ক্যান্সারের চিকিৎসা।