Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক ফকরুল আলম পাঠান ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ ৫ মাদককারবারী পুলিশের জালে আটক নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে স্বাস্থ্য কর্মকর্তা কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সহযোগিতার অভিযোগে ৮ জন গ্রেপ্তার জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান নবীন শিক্ষার্থীরা রাষ্ট্রের অগ্রগতিতে ভূমিকা রাখবে : এমপি বাদশা লালপুর বাজারে স্বস্তি: ফুটপাত ও সড়ক দখলমুক্ত করায় জনসাধারণের চলাচলে এসেছে প্রাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও গার্ড অব অনারে বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সংসদ।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী হাজী মনসুর আলী সরকার, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব শহিদুল হক, দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ ও শিবালয় উপজেলা কমান্ডার জালাল উদ্দিন প্রমুখ।

আরও পড়ুনঃ  লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম

এ সময় বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আর ৭১ এ দেশ বিরোধী জামাত- শিবির একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদানে বাধা প্রদান করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ ধরনের ঘটনায় মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান

বক্তারা এ সময় জামাত শিবিরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে যেন বাধার সৃষ্টি না হয়, সে জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে স্বাস্থ্য কর্মকর্তা
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক ফকরুল আলম পাঠান

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও গার্ড অব অনারে বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

আপডেটের সময়: ০৩:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সংসদ।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী হাজী মনসুর আলী সরকার, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব শহিদুল হক, দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ ও শিবালয় উপজেলা কমান্ডার জালাল উদ্দিন প্রমুখ।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান

এ সময় বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আর ৭১ এ দেশ বিরোধী জামাত- শিবির একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদানে বাধা প্রদান করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ ধরনের ঘটনায় মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়! পাঁচ কলেজের ৫৪ পরীক্ষার্থীর একজনও পাস করেনি