
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, দেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Tarique Rahman_এর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২২ জুন ২০১৬) বিকেল ৪টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান আকন্দ। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং উপস্থিতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে গাছ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হলো। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৫০০টি করে গাছ রোপণ করা হবে।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বানও জানান।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান পালনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ মিঠু, উপজেলা যুবদলের যুববিষয়ক সম্পাদক জুয়েল রানা এবং সিধুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
প্রতিবেদকের নাম 



















