Dhaka ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার পলাশবাড়ীতে গুদামের তালা ভেঙে ৮০ মণ পাট চুরির অভিযোগ সৌদিতে বিমানবন্দরে হামলায় নিহত বগুড়ার শাহেদ, লাশের অপেক্ষায় স্বজনরা লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারগঞ্জে ইট ভাটার মোল্ডিং মেশিনে পিষ্ট হয়ে সাবেক বিএনপি নেতার মৃত্যু টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা হামকো নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা দক্ষিণ কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার মহাসড়কে বিপদ বাড়াচ্ছে ছোট দানব

বগুড়া প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে থ্রি হুইলারের দৌরাত্ম্য ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাই কোর্টের একাধিক নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না বগুড়া হাইওয়ে রিজিয়নের তৎপরতা না থাকায় বাড়ছে দুর্ঘটনা উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ার মহাসড়কে এখন বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে থ্রি-হুইলার ও সিএনজিচালিত অটোরিকশা। বড় যানবাহনের চালকরা এদের ‘ছোট দানব’ হিসেবে আখ্যায়িত করেছেন। বগুড়ার ওপর দিয়ে অন্তত ১০ জেলার বাস রাজধানীসহ দক্ষিণাঞ্চলে চলাচল করে; গড়ে যে যানগুলোর গতি ১০০ কিমি থেকে ১২০ কিমি। দূরপাল্লার এই বাস, ট্রাক ও অন্যান্য দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে এসব ত্রিচক্রযান। শুধু চলাচলই নয়, অবৈধ স্ট্যান্ডও গড়ে উঠেছে মহাসড়কের ওপর। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন সূত্রে জানা গেছে, চলতি বছরে ১ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া অঞ্চলের পাঁচ জেলায় ২৪৭টি দুর্ঘটনায় ২৩২ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন। বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে ২১০টি। স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কগুলোতে বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়ন তৎপর না থাকায় উদ্বেগজনকভাবে বাড়ছে দুর্ঘটনা। অকালে প্রাণ হারাচ্ছেন পথচারীরা।

আরও পড়ুনঃ  আমদানিকৃত গমের মান ও সরবরাহে কোনো অনিয়ম নয়: খাদ্যমন্ত্রী

অভিযোগের ব্যাপারে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, মহাসড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তাঁর মন্তব্য, মহাসড়ক নিরাপদ রাখতে মালিক-শ্রমিক-যাত্রী সবাইকে এগিয়ে আসতে হবে। থ্রি-হুইলার বন্ধে নিয়মিত অভিযান অব্যহত রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক সচেতনতা ও জনসচেতনতা। তিনি বলেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের জনবল সংকট থাকার কারণে অনেক সময় হিমশিম খেতে হয়। সরেজমিনে দেখা গেছে, দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-বগুড়া-রংপুর চার লেনের মহাসড়কে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মূল লেনে অবাধে চলছে একাধিক সিএনজিচালিত অটোরিকশা, চার্জার রিকশা ও ব্যাটারিচালিত থ্রি-হুইলার। সার্ভিস লেনের নিয়ম না মেনে মূল মহাসড়কে বিপজ্জনকভাবে চলাচল করছে এসব যানবাহন। এ ক্ষেত্রে এই অরাজকতা যাদের বন্ধ করার কথা সেই হাইওয়ে পুলিশের টহল দেখা গেছে খুব কম। বগুড়াসহ উত্তর অঞ্চলের মহাসড়কে এ বছর সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভটভটি দুর্ঘটনায় মারা গেছেন প্রায় দুই শতাধিক মানুষ। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। সম্প্রতি বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে মহাসড়কে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তারা তা মানছেন না।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সরকারি অনুদানের দুই কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার মহাসড়কে বিপদ বাড়াচ্ছে ছোট দানব

আপডেটের সময়: ০৩:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বগুড়া প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে থ্রি হুইলারের দৌরাত্ম্য ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাই কোর্টের একাধিক নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না বগুড়া হাইওয়ে রিজিয়নের তৎপরতা না থাকায় বাড়ছে দুর্ঘটনা উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ার মহাসড়কে এখন বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে থ্রি-হুইলার ও সিএনজিচালিত অটোরিকশা। বড় যানবাহনের চালকরা এদের ‘ছোট দানব’ হিসেবে আখ্যায়িত করেছেন। বগুড়ার ওপর দিয়ে অন্তত ১০ জেলার বাস রাজধানীসহ দক্ষিণাঞ্চলে চলাচল করে; গড়ে যে যানগুলোর গতি ১০০ কিমি থেকে ১২০ কিমি। দূরপাল্লার এই বাস, ট্রাক ও অন্যান্য দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে এসব ত্রিচক্রযান। শুধু চলাচলই নয়, অবৈধ স্ট্যান্ডও গড়ে উঠেছে মহাসড়কের ওপর। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন সূত্রে জানা গেছে, চলতি বছরে ১ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া অঞ্চলের পাঁচ জেলায় ২৪৭টি দুর্ঘটনায় ২৩২ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন। বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে ২১০টি। স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কগুলোতে বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়ন তৎপর না থাকায় উদ্বেগজনকভাবে বাড়ছে দুর্ঘটনা। অকালে প্রাণ হারাচ্ছেন পথচারীরা।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সরকারি অনুদানের দুই কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ

অভিযোগের ব্যাপারে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, মহাসড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তাঁর মন্তব্য, মহাসড়ক নিরাপদ রাখতে মালিক-শ্রমিক-যাত্রী সবাইকে এগিয়ে আসতে হবে। থ্রি-হুইলার বন্ধে নিয়মিত অভিযান অব্যহত রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক সচেতনতা ও জনসচেতনতা। তিনি বলেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের জনবল সংকট থাকার কারণে অনেক সময় হিমশিম খেতে হয়। সরেজমিনে দেখা গেছে, দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-বগুড়া-রংপুর চার লেনের মহাসড়কে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মূল লেনে অবাধে চলছে একাধিক সিএনজিচালিত অটোরিকশা, চার্জার রিকশা ও ব্যাটারিচালিত থ্রি-হুইলার। সার্ভিস লেনের নিয়ম না মেনে মূল মহাসড়কে বিপজ্জনকভাবে চলাচল করছে এসব যানবাহন। এ ক্ষেত্রে এই অরাজকতা যাদের বন্ধ করার কথা সেই হাইওয়ে পুলিশের টহল দেখা গেছে খুব কম। বগুড়াসহ উত্তর অঞ্চলের মহাসড়কে এ বছর সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভটভটি দুর্ঘটনায় মারা গেছেন প্রায় দুই শতাধিক মানুষ। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। সম্প্রতি বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে মহাসড়কে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তারা তা মানছেন না।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন করলেন আখতারুজ্জামান বাচ্চু এমপি