Dhaka ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখে ১০ বছরের প্রতিবন্ধী সাদিয়া খাতুনকে হুইলচেয়ার উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

আজ ​রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে ইউএনও নিজেই শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
​এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কারিমুল হাসান, সাংবাদিক রেহানুল ইসলাম রিকো, গোবিন্দ রায়সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ অক্টোবর ধুনট ব্লাড ব্যাংক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও স্বেচ্ছাসেবী মো. রাসেল মাহমুদ শিশু সাদিয়ার অসহায়ত্ব ও একটি হুইল চেয়ারের প্রয়োজনীয়তা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টটি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি নিজ তহবিল থেকে শিশুটিকে একটি হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন এবং রবিবার শিশুটির নিজ বাড়িতে গিয়ে তা পৌঁছে দেন।

আরও পড়ুনঃ  সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

দীর্ঘদিন পর নিজ বাড়িতে হুইলচেয়ার পেয়ে আনন্দিত হয়ে পড়েন শিশু সাদিয়া ও তার পরিবারের সদস্যরা। প্রশাসনের এমন মানবিক ও দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ।

আরও পড়ুনঃ  পত্নীতলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান

আপডেটের সময়: ০৭:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

​মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখে ১০ বছরের প্রতিবন্ধী সাদিয়া খাতুনকে হুইলচেয়ার উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

আজ ​রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে ইউএনও নিজেই শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
​এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কারিমুল হাসান, সাংবাদিক রেহানুল ইসলাম রিকো, গোবিন্দ রায়সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ অক্টোবর ধুনট ব্লাড ব্যাংক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও স্বেচ্ছাসেবী মো. রাসেল মাহমুদ শিশু সাদিয়ার অসহায়ত্ব ও একটি হুইল চেয়ারের প্রয়োজনীয়তা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টটি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি নিজ তহবিল থেকে শিশুটিকে একটি হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন এবং রবিবার শিশুটির নিজ বাড়িতে গিয়ে তা পৌঁছে দেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন

দীর্ঘদিন পর নিজ বাড়িতে হুইলচেয়ার পেয়ে আনন্দিত হয়ে পড়েন শিশু সাদিয়া ও তার পরিবারের সদস্যরা। প্রশাসনের এমন মানবিক ও দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ।

আরও পড়ুনঃ  লালপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার