Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিকেএসপির সামনে ফুটপাত দখল করে টাকা আদায়ের অভিযোগ সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা ভাঙচুর জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ নাটোর লালপুরে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা: আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে রায়পুর উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী হেলালের ভিডিও চিএে ঘুষ গ্রহণ জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর মতবিনিময় পত্নীতলা খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৪৪১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ স্বস্তির বার্তা নিয়ে দেশে প্রবেশ করতে যাচ্ছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে এই বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বৃষ্টিবলয়টি মূলত উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে এটি দেশে প্রবেশ করে ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ১৮ মার্চের মধ্যে উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ নিহত বেড়ে ৮

বিডব্লিউওটি জানায়, বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগজুড়ে প্রবল সক্রিয়তা দেখা যেতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের উত্তর-পূর্বাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং রংপুর বিভাগের উত্তর ও উত্তর-পূর্ব অংশেও কয়েক দফায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও রংপুর বিভাগের অন্যান্য এলাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বরিশাল এবং খুলনা ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। এই সময় দেশের বিভিন্ন স্থানে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  জ্বলছে না চুলা সিএনজি স্টেশনে লাইন ভোগান্তিতে জনজীবন

এর সঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। অতিরিক্ত বৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় সীমিত পরিসরে পাহাড় ধসের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চৈত্র মাসে আসা এই বৃষ্টিপাত কৃষির জন্য উপকারী হতে পারে। এতে দেশের প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ এলাকায় সেচের প্রয়োজনীয়তা কমে আসতে পারে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকবে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিরতির সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিডব্লিউওটি জানিয়েছে, ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে এবং ১৬ মার্চের দিকে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
Tag :
জনপ্রিয় পোস্ট

বিকেএসপির সামনে ফুটপাত দখল করে টাকা আদায়ের অভিযোগ

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয়

আপডেটের সময়: ০৮:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ স্বস্তির বার্তা নিয়ে দেশে প্রবেশ করতে যাচ্ছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে এই বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বৃষ্টিবলয়টি মূলত উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে এটি দেশে প্রবেশ করে ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ১৮ মার্চের মধ্যে উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

আরও পড়ুনঃ  জিতব কি হারব সেটা নয় প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন চাই না: ১১ দলীয় জোট

বিডব্লিউওটি জানায়, বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগজুড়ে প্রবল সক্রিয়তা দেখা যেতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের উত্তর-পূর্বাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং রংপুর বিভাগের উত্তর ও উত্তর-পূর্ব অংশেও কয়েক দফায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও রংপুর বিভাগের অন্যান্য এলাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বরিশাল এবং খুলনা ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। এই সময় দেশের বিভিন্ন স্থানে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

এর সঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। অতিরিক্ত বৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় সীমিত পরিসরে পাহাড় ধসের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চৈত্র মাসে আসা এই বৃষ্টিপাত কৃষির জন্য উপকারী হতে পারে। এতে দেশের প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ এলাকায় সেচের প্রয়োজনীয়তা কমে আসতে পারে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকবে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিরতির সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিডব্লিউওটি জানিয়েছে, ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে এবং ১৬ মার্চের দিকে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  আকাশেই গতিপথ বদলে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয় ইরানি ক্ষেপণাস্ত্র