
বিনোদন ডেক্সঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’দর্শকদের হৃদয় ছুঁয়েছে। পারিবারিক গল্পনির্ভর এই কন্টেন্ট দেখে অনেকে কেঁদেছেন। পারিবারিক সম্পর্কের টান, আবেগ, অভিমান, ভুল আর ভালোবাসার এই গল্পে নিজেদের খুঁজে পেয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় বাংলা নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপ ও পেজে এটি নিয়ে তুমুল আলোচনা চলছে। গত ১০ জানুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এর দৈর্ঘ্য প্রায় দুই ঘণ্টা। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ‘সম্পর্কের গল্প’ মুক্তির ৫ ঘণ্টা ৩৫ মিনিটেই ১ মিলিয়ন ভিউ পেয়েছে। ৯ ঘণ্টা ৩৭ মিনিটে এই সংখ্যা ছাড়িয়েছে দুই মিলিয়নের ঘর।
১৩ ঘণ্টা ৩১ মিনিটে এটি ভিউ পেয়েছে তিন মিলিয়ন। ২৪ ঘণ্টা পর সেটি দাঁড়ায় ৬ মিলিয়ন। দুই দিনে ৮০ লাখ বার দেখা হয়েছে এটি। তিন দিনেই রেকর্ড কোটি ভিউ পেয়েছে ‘সম্পর্কের গল্প’। ইউটিউবে মন্তব্য এসেছে ২১ হাজারের বেশি।‘সম্পর্কের গল্প’ দেখে ফেসবুকে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। এ নাটকে মনিরা মিঠুর অভিনয় দেখে কেঁদেছেন মানুষ। ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে এ অভিনেত্রী লিখেছেন, একদিনের মধ্যে অকল্পনীয়, অবিশ্বাস্য রকম প্রশংসা বার্তায় ভরে যাচ্ছে মেসেঞ্জার, মোবাইল ফোন। ভয়ে সন্দিহান হয়ে উঠছে মন, তবে কি আমার দিন ফুরিয়ে এলো? এর চেয়ে আর কি ভালো করতে পারবো না? পরিচালক মোস্তফা কামাল রাজকে কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া আর কিছুই দেবার সামর্থ্য নেই আমার। কারণ তিনি একজন রাজা।‘তোমাদের গল্প’র পর ‘সম্পর্কের গল্প’তে ফিরেছে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটি।
তাদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা। ‘যে বন্ধন হারায় না’ ট্যাগলাইন নিয়ে ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ।‘সম্পর্কের গল্প’ নাটকে তারিক তুহিনের লেখা একটি নতুন গান রয়েছে। নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। গান আর আবহ সংগীতের কথা আলাদা করে বলেছেন অনেকে। গানটি পুরো ফিল্মের মেজাজের সঙ্গে মানানসই লেগেছে তাদের। কারও মতে, আরফিন রুমির আবহ সংগীত অনেক দৃশ্যকে আরো আবেগী করে তুলেছে। আবহ সংগীতের প্রতিটি মূর্ছনা দর্শককে দৃশ্যের গভীরে নিয়ে যায়।
প্রতিবেদকের নাম 

























