Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি বান্দরবানে সাড়ে ৩ একর জমি জবরদখলের চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার লালপুরে বসতবাড়ি থেকে ১৬ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার, গ্রেপ্তার ১ পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার ও সুষ্ঠু বিকাশের আহ্বান অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির সুষ্ঠু বিকাশ এবং এর সদ্ব্যবহার নিশ্চিত করা গেলে সমাজ থেকে অনেক অসংগতি দূর হবে। পাশাপাশি জনগণের জীবনমান সহজ ও উন্নত হবে। আজ সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। আলোচনায় অংশ নেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, বিমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, পুরো দেশকে ডিজিটাইজ করতে হবে। কৃষক থেকে শুরু করে সবাইকে এর আওতায় আসতে হবে। প্রতিটি মানুষকে উন্নয়নের ধারায় যুক্ত করতে হলে টেকনোলজির বিকল্প নেই। তিনি বলেন, দেশের উৎপাদনশীলতা বাড়াতে হলে জনগণের সেবা তার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শেয়ারবাজার ও বিমা খাতে যে অনিয়মগুলো হচ্ছে, তা যেন না হয় সেজন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় ভোর ৫টা থেকে যৌথ অভিযান, মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

 

অনুষ্ঠানে মোট ২৫টি প্রতিষ্ঠানের ৫০টি ইনোভেশন তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী প্রতিটি স্টল অত্যন্ত আগ্রহ নিয়ে ঘুরে দেখেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, ব্যাংকিং, উদ্যোক্তার দক্ষতা উন্নয়নসহ নানা প্রযুক্তিগত উদ্ভাবন উদ্যোগ প্রদর্শন করেন। এতে পাঁচটি প্রতিষ্ঠানকে উদ্ভাবন সহায়ক উদ্যোগ গ্রহণের জন্য পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো– জনতা ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে : রাসিক প্রশাসক ​
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার ও সুষ্ঠু বিকাশের আহ্বান অর্থমন্ত্রীর

আপডেটের সময়: ০৫:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির সুষ্ঠু বিকাশ এবং এর সদ্ব্যবহার নিশ্চিত করা গেলে সমাজ থেকে অনেক অসংগতি দূর হবে। পাশাপাশি জনগণের জীবনমান সহজ ও উন্নত হবে। আজ সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। আলোচনায় অংশ নেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, বিমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, পুরো দেশকে ডিজিটাইজ করতে হবে। কৃষক থেকে শুরু করে সবাইকে এর আওতায় আসতে হবে। প্রতিটি মানুষকে উন্নয়নের ধারায় যুক্ত করতে হলে টেকনোলজির বিকল্প নেই। তিনি বলেন, দেশের উৎপাদনশীলতা বাড়াতে হলে জনগণের সেবা তার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শেয়ারবাজার ও বিমা খাতে যে অনিয়মগুলো হচ্ছে, তা যেন না হয় সেজন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ  দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না: চিফ হুইপ

 

অনুষ্ঠানে মোট ২৫টি প্রতিষ্ঠানের ৫০টি ইনোভেশন তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী প্রতিটি স্টল অত্যন্ত আগ্রহ নিয়ে ঘুরে দেখেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, ব্যাংকিং, উদ্যোক্তার দক্ষতা উন্নয়নসহ নানা প্রযুক্তিগত উদ্ভাবন উদ্যোগ প্রদর্শন করেন। এতে পাঁচটি প্রতিষ্ঠানকে উদ্ভাবন সহায়ক উদ্যোগ গ্রহণের জন্য পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো– জনতা ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী