Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীদের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত: সিসিক প্রশাসক

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নুরনবী ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজনীন আখতার।

এ সময় বক্তব্য দেন ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতির সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (মাকু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী আলিমুল রেজ্জা খাঁন জুয়েল, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির তারা, বিশিষ্ট সমবায়ী আঃ ছালাম, নুর মোহাম্মদ, রেনু বালা ও অরেঞ্জ প্রমুখ।

আরও পড়ুনঃ  লালপুরে উত্তর বঙ্গের বৃহত্তর ৫৩৭তম কালীপূজা উদযাপন

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কার এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ক্রেস্ট অর্জন করেন মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (মাকু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলিমুল রেজ্জা খাঁন জুয়েল।

শ্রেষ্ঠ ব্যবসায়ী সংগঠন হিসেবে পুরস্কার পায় ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেড। সার্বিক গ্রাম উন্নয়ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে বিন্দু থেকে সিন্দু সমবায় সমিতি লিমিটেড এবং ক্রেডিট ইউনিয়ন ক্যাটাগরিতে পুরস্কার পায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ২৪৭ শিক্ষার্থী

এছাড়াও উপজেলার ১৪টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় তিন শতাধিক সমবায়ী, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেটের সময়: ০৫:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীদের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ (এক) টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নুরনবী ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজনীন আখতার।

এ সময় বক্তব্য দেন ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতির সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (মাকু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী আলিমুল রেজ্জা খাঁন জুয়েল, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির তারা, বিশিষ্ট সমবায়ী আঃ ছালাম, নুর মোহাম্মদ, রেনু বালা ও অরেঞ্জ প্রমুখ।

আরও পড়ুনঃ  লালপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কার এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ক্রেস্ট অর্জন করেন মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (মাকু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলিমুল রেজ্জা খাঁন জুয়েল।

শ্রেষ্ঠ ব্যবসায়ী সংগঠন হিসেবে পুরস্কার পায় ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেড। সার্বিক গ্রাম উন্নয়ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে বিন্দু থেকে সিন্দু সমবায় সমিতি লিমিটেড এবং ক্রেডিট ইউনিয়ন ক্যাটাগরিতে পুরস্কার পায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।

আরও পড়ুনঃ  শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।