Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে: নৌপরিবহন মন্ত্রী সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১ পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেফতার বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ীতে ১০ টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক

ইসলামপুরে ১১ দলীয় জোটের প্রার্থী ড. সামিউল হক ফারুকীর গণমিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০২ সময় দেখুন

ইসলামপুর জামালপুর, প্রতিনিধি: ১৩৯,জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী বলেন- ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে।’

‎রবিবার বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। জনসভা শেষে গণমিছিল বের করা হয়। তিনি আরও বলেন-‘ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী আসন পরিচালক ও জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন।

‎এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, সাবেক উপজেলা শিবির সভাপতি আজিজুর রহমান, পৌর আমীর মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম এবং সেক্রেটারি ইহসানুল বারী আম্মার। জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  হারুয়ালছড়ি গাউছিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব

ইসলামপুরে ১১ দলীয় জোটের প্রার্থী ড. সামিউল হক ফারুকীর গণমিছিল

আপডেটের সময়: ০৮:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

ইসলামপুর জামালপুর, প্রতিনিধি: ১৩৯,জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী বলেন- ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে।’

‎রবিবার বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। জনসভা শেষে গণমিছিল বের করা হয়। তিনি আরও বলেন-‘ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী আসন পরিচালক ও জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন।

‎এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, সাবেক উপজেলা শিবির সভাপতি আজিজুর রহমান, পৌর আমীর মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম এবং সেক্রেটারি ইহসানুল বারী আম্মার। জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  মোংলার বৈদ্যমারী বাজারের নতুন ইজারাদার হিসেবে কার্যক্রম শুরু করলেন বাবুল হাওলাদার