Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

চট্টগ্রাম সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, প্রাণ গেল শিক্ষিকাসহ ২ জনের

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক মাদ্রাসাশিক্ষিকা ও অন্য শিক্ষিকার স্বামী নিহত হয়েছেন এবং দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রেলক্রসিং সংলগ্ন কেরানীহাটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিহতরা হলেন—কুমিল্লার বুড়িচংয়ের একটি মাদ্রাসার শিক্ষিকা সোহান আফরোজ এবং অন্য শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফী। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং থেকে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি বাস (কুমিল্লা-ভ-১১-০০৬০) কক্সবাজারের উদ্দেশে শিক্ষা সফরে যাচ্ছিল। বাসটিতে ৫৮ জন যাত্রী ছিলেন। চালক ও হেলপারসহ মোট ৬১ জন বাসটিতে অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ সংগঠনের উসকানিতে শিল্পাঞ্চলগুলোতে আন্দোলন: এসপি শামীমা পারভীন

পথে সাতকানিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লার বুড়িচং থেকে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাসটি কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিল। ভোর ৪টার দিকে সাতকানিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।
এ ঘটনায় নিহতদের পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

আরও পড়ুনঃ  ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের সদস্যরা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

চট্টগ্রাম সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, প্রাণ গেল শিক্ষিকাসহ ২ জনের

আপডেটের সময়: ০১:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক মাদ্রাসাশিক্ষিকা ও অন্য শিক্ষিকার স্বামী নিহত হয়েছেন এবং দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রেলক্রসিং সংলগ্ন কেরানীহাটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের সদস্যরা

নিহতরা হলেন—কুমিল্লার বুড়িচংয়ের একটি মাদ্রাসার শিক্ষিকা সোহান আফরোজ এবং অন্য শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফী। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং থেকে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি বাস (কুমিল্লা-ভ-১১-০০৬০) কক্সবাজারের উদ্দেশে শিক্ষা সফরে যাচ্ছিল। বাসটিতে ৫৮ জন যাত্রী ছিলেন। চালক ও হেলপারসহ মোট ৬১ জন বাসটিতে অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন