Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ গোলাপগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী নরসিংদী থেকে গ্রেফতার সিরাজদিখানে পুকুর ইজারা নিয়ে সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর আহত একাধিক ডিসি জাহিদের আশ্বাসে সীতাকুণ্ডে ছয় ঘণ্টার অবরোধ প্রত্যাহার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫৫ পরিবারের মাঝে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের ত্রাণ বিতরণ যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: শফিকুর রহমান হাসিমুখের আড়ালে জীবনযুদ্ধ,থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট রাহাতের পাশে জেলা প্রশাসন

সাভারের শ্রমিক-পুলিশ সং*ঘর্ষের পর কাভার্ড ভ্যানে আগুন

মোহাম্মদ ইয়াসিন: সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার(০২ নভেম্বর) সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদ আহত হয়েছেন। এদিকে বেলা সোয়া ১১টার দিকে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়েছে। শ্রমিক বিক্ষোভের জেরে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

 

আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও নিশ্চিন্তপুর এলাকার নিউএজ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালনের পর তারা বাইরে বেরিয়ে আসেন। পরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় অনন্ত, টাউজার লাইন, হনরোল, আল-মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে শিল্প পুলিশ। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা হা-মীম গ্রুপের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হন শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ।

আরও পড়ুনঃ  চকরিয়ায় আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে কক্সবাজার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

 

এদিকে বেলা সোয়া ১১টার দিকে নরসিংহপুর নদী ফিলিং স্টেশনের সামনে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে বলে জানা গেছে। শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে নতুন করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ায় আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাভারের শ্রমিক-পুলিশ সং*ঘর্ষের পর কাভার্ড ভ্যানে আগুন

আপডেটের সময়: ০৫:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন: সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার(০২ নভেম্বর) সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদ আহত হয়েছেন। এদিকে বেলা সোয়া ১১টার দিকে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়েছে। শ্রমিক বিক্ষোভের জেরে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

 

আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও নিশ্চিন্তপুর এলাকার নিউএজ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালনের পর তারা বাইরে বেরিয়ে আসেন। পরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় অনন্ত, টাউজার লাইন, হনরোল, আল-মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে শিল্প পুলিশ। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা হা-মীম গ্রুপের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হন শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ।

আরও পড়ুনঃ  লালপুরে সরকারি বিদ্যালয়ের বেঞ্চ শিক্ষকের প্রাইভেট সেন্টারে!

 

এদিকে বেলা সোয়া ১১টার দিকে নরসিংহপুর নদী ফিলিং স্টেশনের সামনে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে বলে জানা গেছে। শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে নতুন করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ায় আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী