
মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের নির্মাণকাজের অংশ হিসেবে ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ আব্দুল মালেক ট্রাস্টের সভাপতি ও ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল করিম ও সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাহমুদ আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহেল বাকী,কর্মপরিষদ সদস্য রেজাউল করিম,ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আতাউর রহমান বগুড়া জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক তালিবুল হাবিব, ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমেদ। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। পরিশেষে আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিবেদকের নাম 
























