Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের সরকারি জমি দখল হতে দেব নাঃ অ্যাডভোকেট মহসিন মিয়া বগুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মুসলিমনগর এলাকায় চরম জলাবদ্ধতা ও ড্রেনেজ অব্যবস্থাপনা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা

মিঠুন সাহা, স্টাপ রিপোর্টার চট্টগ্রাম প্রতিনিধি:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় চত্বরে জনসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় বায়েজিদ বোস্তামী থানা শাখার উদ্যোগে অক্সিজেন মোড়ে আয়োজিত এ জনসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সুজা।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন উপেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহেদ ইকবাল চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সুজা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জনগণের স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, উত্তর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আকরামুল হক এবং চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন। বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণভোটের গণরায়ের প্রতি সম্মান এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা এনসিপির সংগঠক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, শাহাদাত হোসেন, আবুল বক্কর সিদ্দিকী হিরু এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক রাশেদুল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা

আপডেটের সময়: ০৬:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মিঠুন সাহা, স্টাপ রিপোর্টার চট্টগ্রাম প্রতিনিধি:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় চত্বরে জনসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় বায়েজিদ বোস্তামী থানা শাখার উদ্যোগে অক্সিজেন মোড়ে আয়োজিত এ জনসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সুজা।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন উপেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহেদ ইকবাল চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সুজা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জনগণের স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে এমপি বরাদ্দের অফিস উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, উত্তর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আকরামুল হক এবং চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন। বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণভোটের গণরায়ের প্রতি সম্মান এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা এনসিপির সংগঠক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, শাহাদাত হোসেন, আবুল বক্কর সিদ্দিকী হিরু এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক রাশেদুল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, কনের পিতাকে অর্থদণ্ড