Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের সরকারি জমি দখল হতে দেব নাঃ অ্যাডভোকেট মহসিন মিয়া বগুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মুসলিমনগর এলাকায় চরম জলাবদ্ধতা ও ড্রেনেজ অব্যবস্থাপনা

কক্সবাজার থেকে আনা ২ হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের বাসচালক গ্রেফতার

মো. রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কক্সবাজার থেকে আনা ২ হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের এক বাসচালককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর (কোতয়ালী) থানার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গোশাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।
অভিযান চলাকালে দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে দশমাইল-দিনাজপুর সরকারি কলেজগামী মহাসড়কের পশ্চিম পাশে সন্দেহভাজন ব্যক্তির হাতে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে কালো প্লাস্টিকে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটিতে থাকা ২০টি নীল রঙের জিপার পলিব্যাগে প্রতিটিতে ১০০ পিস করে মোট ২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মো. সোহরাব হোসেন (৩৬), পিতা—মো. মোকছেদ আলী, গ্রাম—বড়াইপুর, ৮ নম্বর শংকরপুর ইউনিয়ন, থানা—কোতয়ালী, জেলা—দিনাজপুরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তিনি শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬৪) একটি বাসের চালক বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন

কক্সবাজার থেকে আনা ২ হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের বাসচালক গ্রেফতার

আপডেটের সময়: ০৩:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬