Dhaka ১১:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট জুলাই অভ্যুত্থান উপলক্ষে জেলা জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে জেলা আমীর আনোয়ারী ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ

ফরিদপুর বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে আলোচনা সভা, গণস্বাক্ষর ও সাইকেল র‍্যালি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৯ সময় দেখুন

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, গণস্বাক্ষর, সাইকেল র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
দুপুরে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন) ফরিদপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ)-এর উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়। এছাড়া বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ফ্যামিলি ফাউন্ডেশন (বিএফএফ)-এর নির্বাহী পরিচালক আ ন ম. ফজলুল হাদি সাব্বির, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, নারী উন্নয়ন সংস্থার নেত্রী তানিয়া আক্তার এবং উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর মাঝহারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিএস-এর জাকির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানব পাচার একটি আন্তর্জাতিক অপরাধ। এ অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে চাকরি বা বিদেশে পাঠানোর প্রলোভনে প্রতারণার শিকার না হতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা গণস্বাক্ষরের মাধ্যমে মানব পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি সাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
কর্মসূচির সমাপনী পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
Tag :
জনপ্রিয় পোস্ট

১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট

ফরিদপুর বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে আলোচনা সভা, গণস্বাক্ষর ও সাইকেল র‍্যালি

আপডেটের সময়: ০৫:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, গণস্বাক্ষর, সাইকেল র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
দুপুরে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন) ফরিদপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ)-এর উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়। এছাড়া বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ফ্যামিলি ফাউন্ডেশন (বিএফএফ)-এর নির্বাহী পরিচালক আ ন ম. ফজলুল হাদি সাব্বির, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, নারী উন্নয়ন সংস্থার নেত্রী তানিয়া আক্তার এবং উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর মাঝহারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিএস-এর জাকির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানব পাচার একটি আন্তর্জাতিক অপরাধ। এ অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে চাকরি বা বিদেশে পাঠানোর প্রলোভনে প্রতারণার শিকার না হতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা গণস্বাক্ষরের মাধ্যমে মানব পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি সাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
কর্মসূচির সমাপনী পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ঢাকা জেলার শ্রেষ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জ থানা: ওসি ও এসআইসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন