রাঙ্গুনিয়া, চট্টগ্রাম : মোঃ মিজানুর রহমান
এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রামের 'রাঙ্গুনিয়া সরকারি কলেজ শাখা'।
বৃহস্পতিবার (২ জুলাই) রাঙ্গুনিয়া কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কার্যক্রমের অংশ হিসেবে একটি হেল্প ডেস্ক পরিচালনা করা হয়। হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে পরীক্ষা সামগ্রী, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে এবং তাদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে সহায়তা করার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।