শেখ রাফসান, মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃধা নজরুল ইসলামের পুত্র মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া বাজার মাঠ প্রাঙ্গণে স্থানীয় সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন এবং সমাপনি বক্তব্য দেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃমাসুম ফরাজী,মানববন্ধন কর্মসূচিতে অনন্যর মধ্যে বক্তব্য দেন, মোংলা থানা যুবদল নেতা নাজমুল মোল্ল্যা, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মারুফ হাওলাদার বাবু, যুবনেতা নাজমুল শিকদার,সাবেক সুন্দরবন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব খান,ছাত্রনেতা সাব্বিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, পশ্চিম বাজিকরেরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে ১৭ জুন দায়ের করা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার এবং পরিকল্পিতভাবে মৃধা ফারুকুল ইসলামকে জড়ানো হয়েছে। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততায় ঈর্ষান্বিত একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করেছে।
বক্তারা আরও বলেন, তারা আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। তাই প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা। অন্যথায় গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশ নেন। এ সময় উপস্থিত সবাই অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।