স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার অন্তর্গত ৭ নং সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে, ভূইয়া মার্কেট সংলগ্ন শাহীনের মার্কেটে আগুন লাগে। ঘটনাটি ঘটে আজ (৪ মে) রোজ_ বৃহস্পতিবার। মার্কেটটি নতুন হওয়ায় কিছু দোকান এখনো ভাড়া হয়নি। তাই মার্কেটটির পিছনে খালি থাকায়, কিছু অবশিষ্ট কার্টন রাখা হয়েছিলো। আজ দুপুর ১ টার সময় হঠাৎ দেখা যায়, মার্কেটের পিছনের দিকে আগুন জ্বলছে। সামনের দোকানের ভাড়াটিয়াগুলো আগুন আগুন বলে উচ্চস্বরে চিৎকার দিতে থাকে এবং দৌড়াদৌড়ি করে সবাই বালতি ভরে পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
স্থানীয় লোকজন এবং সামনের দোকানের মালিকগণ কিভাবে আগুন লাগতে পারে, এই নিয়ে একেকজন একেক রকম মন্তব্য করে থাকে। কেউ বলছে_ অতিরিক্ত রোদের তাপে, কেউ বলছে_ বিড়ি সিগারেটের আগুন যুক্ত উচ্ছিষ্ট থেকেও এই আগুনের উৎপত্তি হতে পারে। অবশেষে মার্কেটের মালিক শাহিন আলম বলেন_ কি কারণে আগুন লাগতে পারে, এটা খতিয়ে দেখা হবে এবং অতিরিক্ত গরমে সবাইকে সতর্ক থাকার আহবান করেন।