মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোলার সদর থানাধীন গরানিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড বেইস ভোলা। অভিযানে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি মো. মনির হোসেনকে (৩৫) আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভোলা সদর থানার দক্ষিণ চরনোয়াবাদ গ্রামের মো. উমর ফারুকের ছেলে। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলার উন্নয়নে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়।