এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়। ১৫ মে রোজ শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মুসলিম প্রিয় তৌহিদি জনতা উপস্থিত হন। শুক্রবার জুম'আ নামাযের পর অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও জেলা শহরের মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষন করেন। প্রদিক্ষণ শেষে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলাম, ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ মুখর বক্তব্য প্রদান করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দৃঢ় কন্ঠে বলেন ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। আমরা আমাদের ভাইদের উপর এ নির্যাতন সহ্য করতে পারব না। হেফাজতে ইসলাম এহেন আচরণের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন আর সাম্প্রদায়িক হামলা বন্ধ না করা হলে আমরা অচিরেই সারাদেশে তীব্র আন্দোলনের ডাক দিব। "
এসময় প্রতিবাদ সমাবেশে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি'র বিরুদ্ধে ইসলাম প্রিয় তৌহিদি জনতার মুখে মুখে তীব্র প্রতিবাদমুখর স্লোগান উচ্চারিত হয়।