চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চার্টার সনদ লাভ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের নতুন শাখা ‘এপেক্স ক্লাব অফ মাতামুহুরি’। ৬ অক্টোবর ২০২৬ইং রাতে চকরিয়া পৌর শহরের ইয়ামী রেস্টুরেন্টে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই চার্টার সনদ প্রদান ও গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এপেক্স ক্লাব অফ মাতামুহুরির পক্ষে চার্টার সনদ গ্রহণ করেন ক্লাবের ফাউন্ডার ও চার্টার সভাপতি এপে এ ইউ এম শহীদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার্টার সনদ তুলে দেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে অ্যাডভোকেট শওকত আলী পিন্টু। এপেক্স ক্লাব অফ মাতামুহুরির চার্টার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীত জাতীয় সভাপতি এপে ইলিয়াস জসিম, জাতীয় সহ-সভাপতি এপে নজরুল ইসলাম, জাতীয় সেবা পরিচালক এপে অ্যাডভোকেট মীর মো. ফেরদৌস আলম সেলিম এবং জেলা গভর্নর (ডিstrict ৩) এপে এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী।
অনুষ্ঠানে মাতামুহুরি ক্লাবের চার্টার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপে নকিব, এপে এরশাদ, এপে আলী হায়দার, এপে মানিক, এপে মিজান, এপে হাসান ও এপে টিপু।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি, বান্দরবান ক্লাবের ফাউন্ডার এপে হাবীব, চকরিয়া ক্লাবের সাবেক সভাপতি এপে নোমান আব্বাসী, চকরিয়া সিটির সভাপতি এপে হোসাইন, পেকুয়া ক্লাবের ফাউন্ডার এপে আব্দুল্লাহ, সভাপতি এপে দিদার, এপে রাজী এবং অপরূপা ক্লাবের ফাউন্ডার এপে রুনা। অনুষ্ঠানে অন্যান্য ক্লাবের বিপুল সংখ্যক এপেক্সিয়ান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সভাপতি এপে অ্যাডভোকেট শওকত আলী পিন্টু বলেন, "এপেক্স আন্দোলনকে বেগবান করতে এবং আর্তমানবতার সেবায় এপেক্স ক্লাব অফ মাতামুহুরি চকরিয়া অঞ্চলে এক অনন্য ভূমিকা পালন করবে।" চার্টার সভাপতি এপে এ ইউ এম শহীদুল্লাহ ক্লাবের ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন