মুহাম্মদ নেজাম উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:-
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন বাগানবাজার উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' অদ্য ৫ই আগষ৩২০২৬ইংরেজী বুধবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মুহাম্মদ ইমামুদ্দিন নুরী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক রাজিব ভৌমিক।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের মজুমদার, সিনিয়র শিক্ষক নুরুল হক, শিব প্রসাদ নাথ, ছন্দা শীল, হারুন অর রশিদ এবং জালাল উদ্দিন।
এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখে তাহসিন ভুঁইয়া, নওরিন সুলতানা ও বৈশাখি দে। এ সময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।