মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার র্যালিসহ নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ 'বাংলা নববর্ষ-১৪৩৩' উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
১৪ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার র্যালী বের হয়ে উপজেলা শহরের মোড় প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। পলাশবাড়ী উপজেলা প্রশাসন উদ্যোগে জাতীয় সংগীত, এসো হে বৈশাখ গান ও দেশাত্ববোধক গান, আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়। এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মো নজরুল ইসলাম লেবু মাওলানা
এমপি,উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার, থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান পলাশবাড়ী প্রেসক্লা সভাপতি শাহ আলম সরকার,পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা,জামায়াত নেতা তাজুল ইসলাম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানেরকর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানেরশিক্ষক-শিক্ষার্থী,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
দিবসটি বাঙালির বাঙ্গালিয়ানা, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে মৈত্রী, সম্প্রীতি, চেতনার জাগরণ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জেগে উঠার প্রত্যয়ে অতীতের সকল গ্লানি মুছে দিয়ে নতুন দিনে স্বাভাবিক জীবন চলার প্রত্যাশায় পালিত হয়। ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ মঙ্গল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।